News Flash

  • Home
  • Uncategorized
  • স্কুলের নমিনেশন দাখিলকে ঘিরে সংঘর্ষ বড়ঞায়, গুলিবিদ্ধ কংগ্রেস কর্মী
Image

স্কুলের নমিনেশন দাখিলকে ঘিরে সংঘর্ষ বড়ঞায়, গুলিবিদ্ধ কংগ্রেস কর্মী

মুর্শিদাবাদ, ১৪ সেপ্টেম্বর (হি.স.): মুর্শিদাবাদের বড়ঞায় স্কুলের নমিনেশন দাখিলকে ঘিরে সংঘর্ষ কংগ্রেস ও তৃণমূলের মধ্যে| congressচলল গুলি, ফাটল বোমাও| গুলিবিদ্ধ হয়েছেন একজন কংগ্রেস কর্মী| স্কুল পরিচালন সমিতির মনোনয়নপত্র জমা দেওয়াকে ঘিরে ৱুধবার অগ্নিগর্ভ হয়ে ওঠে বড়ঞা থানার নন্দীবানেশ্বর| এদিন নন্দীবানেশ্বর উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতির নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার দিন ছিল| স্কুলে মনোনয়নপত্র জমা দেয় তৃণমূল কংগ্রেস| অভিযোগ, সিপিএম ও কংগ্রেসকে বাধা দেয় তৃণমূল|
সিপিএম ও কংগ্রেসের অভিযোগ, মনোনয়নপত্র জমা দিতে গেলে তাদের ঘিরে ধরে বোমা ও গুলি চালায় তৃণমূল সমর্থকরা| পাল্টা গুলি চালানোর অভিযোগ উঠেছে কংগ্রেস ও সিপিএম-এর বিরুদ্ধে| ক্রমেই রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা| পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে চলে আসে বিশাল পুলিশবাহিনী| কংগ্রেস নেতৃত্বের দাবি, গুলিবিদ্ধ হয়েছেন তাঁদের একজন কর্মী| এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top