News Flash

  • Home
  • Uncategorized
  • কিল্লায় এক ব্যক্তিকে গুলি করে হত্যা, পুলিশ অন্ধকারে হাতরাচ্ছে
Image

কিল্লায় এক ব্যক্তিকে গুলি করে হত্যা, পুলিশ অন্ধকারে হাতরাচ্ছে

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১৪ সেপ্ঢেম্বর৷৷ কিল্লা থানা এলাকার মৈথুলং বাড়িতে মঙ্গলবার রাতে এক ব্যক্তিকে গুলি করে হত্যা gunকরেছে আঁততায়ীরা৷ নিহতের নাম উদয়পদ জমাতিয়া৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকার তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷
কিল্লা থেকে মৈথুলং বাড়িতে মঙ্গলবার রাত সাড়ে ১১টা নাগাদ এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে৷ নিহতের নাম উদয়পদ জমাতিয়া৷ পেশায় কৃষক৷ রাতে প্রাকৃতিক কাজের জন্য ঘর থেকে বের হল কে বা কারা গুলি চালায়৷ তার গায়ে ৭টি গুলি বিদ্ধ হয়েছে৷ গুলির আওয়াজ পরিবারের লোকজন ও প্রতিবেশীরা ছুটে আসেন৷ ততক্ষনে আঁততায়ীরা গা ঢাকা দেয়৷ খবর দেওয়া হয় কিল্লা থানায়৷ কিল্লা থানায় পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের পর বুধবার পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়৷
ঘটনাকে কেন্দ্র করে এলাকার তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ হত্যাকান্ড সঙ্গে কারা যুক্ত তাদের ধরা তো দূরের কথা হত্যাকান্ডের রহস্যও ভেদ করতে পারেনি পুলিশ৷ অন্ধকারে হাতরাচ্ছে৷ এদিকে, একটি সূত্রে জানা গিয়েছে পূর্ব শত্রুতার জেরে হয়তো কেউ ঐ ব্যক্তিকে রাতের অন্ধকারে বাড়িত আগেই উঁত পেতে ছিল এবং গুলি চালিয়েছে৷

Releated Posts

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top