নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (হি.স.) : ভারতের সঙ্গে ছায়াযুদ্ধ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আফগানিস্তানকে ব্যবহার করছে
পাকিস্তান| নয়াদিল্লির সঙ্গে ব্যবসায়িক যোগাযোগে বাধা দিয়ে আফগানিস্তানের ব্যবসা বন্ধ করার চেষ্টা করছে বলে অভিযোগ| ভারতে এসে এমনটাই অভিযোগ করলেন আফগান প্রেসিডেন্ট আশরফ ঘানি| দিল্লিতে ইনস্টিটিউ অফ ডিফেন্স স্টাডিজে বক্তব্য রাখার সময় তিনি বলেন, আফগানিস্তান একটি স্থলবেষ্টিত দেশ, কিন্ত তারা অনেক বেশি উদার| আর পাকিস্তানের জলসীমা থাকা সত্ত্বেও তারা সংকীর্ণ মানসিকতার পরিচয় দিয়েছে|
পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে ঘানি বলেন, আফগানিস্তান আর অবরুদ্ধ দেশ নেই| কূটনৈতিকভাবে যারা আফগানকে আটকানোর চেষ্টা করবে, আফগানিস্তানও তাদের পাল্টা জবাব দেবে| ভারত-আফগান বাণিজ্যের ক্ষেত্রে পাকিস্তানের এই বাধা দেওয়ার চেষ্টা গুরুত্বহীন বলেই মনে করেন তিনি| সম্প্রতি আফগানিস্তানকে ১.৭ লক্ষ টন গম পাঠানোর জন্য ভারত পাক প্রশাসনকে আবেদনও জানিয়েছিল| কিন্তু কোনও লাভ হয়নি| আফগানিস্তানের প্রেসিডেন্ট আসরাফ গনি অভিযোগ, ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে পণ্য রফতানি করতে বাঁধা দিচ্ছে পাকিস্তান| এমনকি তিনি পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিলেন, তাদের ভারতে পণ্য রফতানি করতে না দিলে পাকিস্তানেও পণ্য রফতানি বন্ধ করে দেবে আফগানিস্তান|
ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে পণ্য রফতানি করতে বাঁধা দিচ্ছে পাকিস্তান : আফগান প্রেসিডেন্ট
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…
রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ
আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…
এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা
শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…
বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল
আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…























