News Flash

  • Home
  • Uncategorized
  • উদ্ধার লিবিয়ায় অপহৃত দুই ভারতীয় শিক্ষক, টুইট বিদেশমন্ত্রীর
Image

উদ্ধার লিবিয়ায় অপহৃত দুই ভারতীয় শিক্ষক, টুইট বিদেশমন্ত্রীর

নযাদিল্লি, ১৫ সেপ্টেম্বর (হি.স.): লিবিয়ায় অপহৃত দুই ভারতীয় শিক্ষককে উদ্ধার করা সম্ভব হয়েছে| বৃহস্পতিবার টুইট করে sushma swarajএমনটাই জানালেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ| টুইটারে বিদেশমন্ত্রী লিখেছেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি টি গোপালকৃষ্ণ ও সি বলরাম কৃষ্ণকে উদ্ধার করা গিয়েছে|’
২০১৫ সালের ২৯ জুলাই থেকে লিবিয়ায় বন্দী ছিলেন তাঁরা| গত বছরের জুলাই মাসে লিবিয়ায় ৪ ভারতীয় শিক্ষককে গ্রেফতার করে দুষ্কৃতীরা| তাঁরা প্রত্যেকেই উত্তর লিবিয়ার ইউনিভার্সিটি অফ সিরতে অধ্যাপনা করতেন| ২৯ জুলাই দেশে ফিরছিলেন| একটি গাড়িতে চড়ে ত্রিপোলি বিমানবন্দরের দিকে রওনা দেন| কিন্তু সিরতে থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে চেকপয়েন্টে তাঁদের ওপর চড়াও হয় দুষ্কৃতীরা| দুষ্কৃতীরা আইএস সমর্থক জঙ্গি ছিল| অপহরণের কিছুদিন পর উদ্ধার হন রাইচূড়ের লক্ষ্মীকান্ত রামকৃষ্ণ (৩৭) এবং বেঙ্গালুরুর বাসিন্দা বিজয় কুমার (৫৬)|
তবে খোঁজ মেলেনি অন্ধ্রপ্রদেশের টি গোপালকৃষ্ণ এবং তেলেঙ্গনার সি বলরাম কৃষ্ণর| জঙ্গি উত্পাতের জেরে ২০১৪ সালেই ভারত সরকার ওই শিক্ষকদের দেশে ফিরিয়ে এনেছিল| কিন্তু ওই বছর সেপ্টেম্বরে ফের ইউনিভার্সিটি চালু হলে কাজে যোগ দিতে লিবিয়া ফিরে যান তাঁরা|

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top