News Flash

  • Home
  • Uncategorized
  • আন্দামানে মৃদু ভূকম্পন, কম্পাঙ্ক ৫.১
Image

আন্দামানে মৃদু ভূকম্পন, কম্পাঙ্ক ৫.১

পোর্ট ব্লেয়ার, ১৫ সেপ্টেম্বর (হি.স.): ফের ভূমিকম্পের আতঙ্ক আন্দামানে| স্থানীয় সময় রাত ২.৩০ মিনিট নাগাদ earthquake(বৃহস্পতিবার) মৃদু ভূকম্পন অনুভূত হয় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে| রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.১| মৃদু ভূকম্পনে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি|
ভারতের আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, ভারতীয় সময় বৃহস্পতিবার সকাল ৮টা নাগাদ মৃদু ভূকম্পনে কেঁপে ওঠে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ| ভূপৃষ্ঠ থেকে ৪০ কিলোমিটার গভীরে কম্পন অনুভূত হয়| আন্দামানের মূল ভূখণ্ড থেকে ১৯৪ কিলোমিটার দূরে কম্পনের উত্সস্থল ছিল বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে|
গত কয়েকদিন ধরেই আন্দামানে প্রবল ভারী বৃষ্টি হচ্ছে| তার সঙ্গে ভূমিকম্পের জেরে গোটা আন্দামান জুড়েই এখন আতঙ্ক তৈরি হয়েছে| যদিও, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এমনিতেই ভূমিকম্পন প্রবণ এলাকা|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top