নদীয়া, ১৫ সেপ্টেম্বর (হি.স.) : অবৈধ অটো, টোটো, লছিমনসহ ছোটো গাড়ির দাপটের প্রতিবাদে নদীয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ
রুটে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের জেরে নাকাল যাত্রীরা| অবৈধ অটো, টোটো, লছিমনসহ ছোটো গাড়ির দাপটে অতিষ্ঠ বাস মালিকরা| আর সেই প্রতিবাদেই এই ধর্মঘটের ডাক দিয়েছেন বাস মালিকরা| তাঁদের অভিযোগ, লাখ লাখ টাকা খরচ করে রাস্তায় বাস নামিয়েও লাভের মুখ দেখা যাচ্ছে না| অগ্নিমূল্যের তেল পুড়িয়ে বাস চলছে| কিন্তু পথ খরচ তুলতেই উঠছে নাভিশ্বাস|
বাস মালিক ও বাস শ্রমিকরা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে প্রচুর পরিমাণে বেড়ে চলা অবৈধ অটো, টোটো এর বিরুদ্ধে| দীর্ঘদিন সমস্যার মধ্যে থেকে এবং প্রশাসনের উপর ক্ষোভের জেরে অনির্দিষ্টকালের এই বাস বন্ধ| বাস বন্ধের জেরে চরম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে নিত্য যাত্রীসহ সাধারণ যাত্রীদের|
অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের জেরে নাকাল যাত্রীরা
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















