News Flash

  • Home
  • Uncategorized
  • পাচার বাণিজ্য নিয়ে কলমচৌড়ায় এক যুবককে দফায় দফায় অপহরণ ও হত্যার চেষ্টা
Image

পাচার বাণিজ্য নিয়ে কলমচৌড়ায় এক যুবককে দফায় দফায় অপহরণ ও হত্যার চেষ্টা

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ১৪ সেপ্ঢেম্বর৷৷ চারিদিকে যখন খুশীর ঈদের আনন্দ বইছে অপরদিকে, কলসীমুড়া নিবাসী চদু kidnaprrrrrrrrrrrমিঞার ছেলে এরশাদ মিঞাকে বিকাল ৩৩০ মিনিটে অপহরন করে নিয়ে গেছে৷ এই খবর এলাকায় চাউর হতেই যেন আকাশ থেকে বাজ ভেঙ্গে পড়েছে৷ গোটা পরিবারে বিষাদের ছায়া কসলীমুড়ায় এরশাদ মিঞার অপহরন ঘিরে৷ তাদের আত্মীয় স্বজন দৌড়ঝাপ শুরু করে৷ তার মা কলমচৌড়া থানায় দ্বারস্থ হল৷ কলমচৌড়া থানার পুলিশ দলবল নিয়ে বিস্তারিত ঘটনা জেনে উদ্ধার কাজে নেমে পড়েছে-যুদ্ধকালীন তৎপর কলসীমুড়া গ্রাম পঞ্চায়েত অফিস সংলগ্ণ এলাকায় থেকে আট/দশ জনের একটি যুবকের দল এরশাদ মিঞার হাতে পায়ে বেধে মুখে চাঁপা দিয়ে ইসলাম মিঞার বাগানে নিয়ে যায়৷ তখন বিকাল প্রায় ৪টা৷ সেখানে নিয়ে গিয়ে প্রচন্ড ভাবে পিটিয়ে সারা শরীরে ক্ষত বিক্ষত চিঙ্গের দাগ ফেলে দেয়৷ অপহরনকারীরা হল – রাসেল মিঞা, রায়জান মিঞা, তুষার মিঞা, ইঞামূল হোসেন এবং মাহিন উদ্দিন৷ কলমচৌড়া থানার পুলিশ অফিসার ডারলং বাবুর নেতৃত্বে ৩ জন অপহরণকারীকে ধরতে সক্ষম হয়েছে এবং এরশাদ মিঞাকে জঙ্গল থেকে উদ্ধার করে৷ অল্প কিছুক্ষন পরেই থানা থেকে তিন অপহরণকারীকে ছাড়িয়ে নেন কলসীমুড়ার প্রক্তন প্রধান৷ সঙ্গে সঙ্গে এরশাদ মিঞাকে ও ছেড়ে দেয় থানা থেকে৷ এরশাদ মিঞা বাড়ীতে যেতে না যেতেই সন্ধার পর আবার অপহরণ করে নিয়ে যায়৷ দ্বিতীয় বারের ঘটনাটি যখন ঘটে এই বার বুঝি প্রানে বাঁচার আশা নেই বলেই এলাকাবাসীর ধারনা৷ সঙ্গে সঙ্গেই দ্বিতীয় বার কলমচৌড়া থানায় ফোন করে জানানো হয় পুনরায় এরশাদ মিঞাকে অপহরন করে নিয়ে গেছে৷ কোন রকমে প্রানে বেঁচে আসে এরশাদ৷ তখন রাত ৯টা৷ বাড়ীতে আসার পরই এরশাদের অবস্থা বেগতিক দেখে বক্সনগর সামাজিক হাসপাতালে ভর্তি করানো হয়৷ এদিকে রাতে পুলিশ কয়েক বার আসামী ধরার জন্য অপহরণকারীদের বাড়ীতে হানা দেয়৷ হাসপাতালের ডাক্তার বাবুরা তাকে জিবিতে রেফার করে দেয়৷ কিন্তু আর্থিক অভাবের জন্য ঐ হাসপাতালেই চিকিৎসা চলে বলে জানান এরশাদের মা৷ বর্তমানে এরশাদ মিঞা হাসপাতালে শয্যাশায়ী৷ তার সারা শরীরে আঘাতের চিহ্ণ৷ এরশাদ জানায়, আজ থেকে ৪/৫ দিন পূর্বে কলসীমুড়া কেম্পের বিএসএফ জোওয়ান জঙ্গলে থেকে বিশাল পরিমান বিট লবন হাতে নাতে ধরে ফেলে৷ কোন রকমে পাঁচারকারী রাসেল, রায়হান, মাহিন, তুষার, ইক্রামূল পালিয়ে প্রাণ বাঁচান৷ ঐ বখাটে, সাকরেদরা এক জোট হয়ে আমাকে সন্দেহ করে সে আমি না কি তাদের মাল ধরিয়ে দিয়েছি৷ এই থেকেই আমার সঙ্গে পূর্ব শুক্রতার রেশ ধরেহ আমাকে ছুরি দিয়ে খুনের চেষ্টা৷ প্রথমবার পুরো পুলিশ প্রশাসনের প্রচেষ্টা নতুন জীবন পেয়েছি৷ ২য় বার আমার কৌশল ও বুদ্ধির কারণেই বেঁচে আছি৷ এই ঘটনাকে ঘিরে একটি অপহরণ মামলা থানায় রুজু করা হয়৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top