News Flash

  • Home
  • Uncategorized
  • কাশ্মীরে অশান্তির কারণ পাক মদতপুষ্টসন্ত্রাস, রাষ্ট্রপুঞ্জে সরব ভারত
Image

কাশ্মীরে অশান্তির কারণ পাক মদতপুষ্টসন্ত্রাস, রাষ্ট্রপুঞ্জে সরব ভারত

জেনেভা, ১৫ সেপ্টেম্বর (হি.স.) : কাশ্মীরে চলতি অশান্তির কারণ পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদ| বালুচিস্তানের মানবাধিকার J&Kলঙ্ঘনের অভিযোগ তুলে রাষ্ট্রপুঞ্জে সরব ভারত| জেনেভায় রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার পরিষদের ৩৩ তম অধিবেশনে ভারত পাকিস্তানের বিরুদ্ধে তীব্র আক্রমণ ভারতের ভারত বলেছে, কাশ্মীরে চলতি অশান্তির কারণ পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদ| নিজেদের আঞ্চলিক উচ্চাকাঙ্খা চরিতার্থ করতে পাকিস্তান জঙ্গিদের ব্যবহার করছে বলেও অভিযোগ করে ভারত |
এর আগে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার পরিষদে কাশ্মীরে অস্থিরতার প্রসঙ্গ উত্থাপন করেিছল পাকিস্তান | এর জবাব দিতে গিয়ে জেনেভায় রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি অজিত কুমার জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ উল্লেখ্য করে বলেন, পাকিস্তান ভারতে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করেছে| কিন্তু শান্তিপূর্ণ, গণতান্ত্রিক, বহুত্ববাদী সমাজ হিসেবে বিশ্বে ভারতের পরিচয়| দেশের মানুষের কল্যাণের জন্য ভারত প্রতিশ্রুতিবদ্ধ| এর উল্টোদিকে কর্তৃত্ববাদ, গণতান্ত্রিকতার অভাব এবং বালুচিস্তান সহ সারা দেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা পাকিস্তানের বৈশিষ্ট্য| পাশাপাশি পাকিস্তানের প্রশাসন এতই ক্ষয়িষ্ণু যে ওই দেশ বিশ্বে সন্ত্রাস রফতানির কেন্দ্র হয়ে উঠেছে|
ভারত আরও বলেছে, বালুচিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে|
রাষ্ট্রপঞ্জের মানবাধিকার পরিষদে ভারত বলেছে, কাশ্মীরে অশান্তির মূল কারণ পাক মদতপুষ্ট সীমান্ত পারের সন্ত্রাসবাদ| কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ও জঙ্গিদের ১৯৮৯ থেকে সক্রিয় সমর্থন দিচ্ছে পাকিস্তান| যে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ও জঙ্গিরা পাকিস্তানের মাটি থেকে কার‌্যকলাপ চালিয়ে যাচ্ছে, তাদেরও মদত দিচ্ছে ইসলামাবাদ|

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top