News Flash

  • Home
  • Uncategorized
  • অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের জেরে নাকাল যাত্রীরা
Image

অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের জেরে নাকাল যাত্রীরা

নদীয়া, ১৫ সেপ্টেম্বর (হি.স.) : অবৈধ অটো, টোটো, লছিমনসহ ছোটো গাড়ির দাপটের প্রতিবাদে নদীয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ 22232রুটে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের জেরে নাকাল যাত্রীরা| অবৈধ অটো, টোটো, লছিমনসহ ছোটো গাড়ির দাপটে অতিষ্ঠ বাস মালিকরা| আর সেই প্রতিবাদেই এই ধর্মঘটের ডাক দিয়েছেন বাস মালিকরা| তাঁদের অভিযোগ, লাখ লাখ টাকা খরচ করে রাস্তায় বাস নামিয়েও লাভের মুখ দেখা যাচ্ছে না| অগ্নিমূল্যের তেল পুড়িয়ে বাস চলছে| কিন্তু পথ খরচ তুলতেই উঠছে নাভিশ্বাস|
বাস মালিক ও বাস শ্রমিকরা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে প্রচুর পরিমাণে বেড়ে চলা অবৈধ অটো, টোটো এর বিরুদ্ধে| দীর্ঘদিন সমস্যার মধ্যে থেকে এবং প্রশাসনের উপর ক্ষোভের জেরে অনির্দিষ্টকালের এই বাস বন্ধ| বাস বন্ধের জেরে চরম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে নিত্য যাত্রীসহ সাধারণ যাত্রীদের|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top