চণ্ডীগড়, ১৩ সেপ্টেম্বর (হি.স.) : রিও প্যারালিম্পিকে রূপো জয়ী দীপা মালিকের জন্য চার কোটি টাকা আর্থিক পুরস্কার ঘোষণা
করল হরিয়ানা সরকার| চলতি প্যারালিম্পিকে ভারতে সবথেকে বেশি বয়স্ক অ্যাথলিট হলেন দীপা মালিক| হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর জানিয়েছেন, আমি দীপা মালিককে আমার আন্তরিক অভিনন্দন জানাতে চাই| হরিয়ানার এই মেয়ে রাজ্য তথা গোটা দেশকে গর্বিত করেছে| রাজ্যের তরফে দীপার জন্য চার কোটি টাকা আর্থিক পুরষ্কˆার ঘোষণা করে তিনি আরও যোগ করেছেন, অলিম্পিকে যদি সাক্ষী মালিক দেশের প্রথম মহিলা হিসাবে ব্রোঞ্জ় পদক এনে দেন| তবে দীপাও দেশের প্রথম মহিলা যিনি প্যারালিম্পিক থেকে প্রথম পদক নিয়ে এলেন|
প্যারালিম্পিকে রূপো জয়ী দীপা মালিকের ৪ কোটি টাকা পুরস্কার দেবে হরিয়ানা সরকার
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















