News Flash

  • Home
  • Uncategorized
  • তৃণমূলের আশার গুড়ে বালি, বিধাসভায় বিরোধী দলনেতার স্বীকৃতি দিলেন না অধ্যক্ষ
Image

তৃণমূলের আশার গুড়ে বালি, বিধাসভায় বিরোধী দলনেতার স্বীকৃতি দিলেন না অধ্যক্ষ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ সেপ্ঢেম্বর৷৷ প্রত্যাশাপূরণ হল না তৃণমূল কংগ্রেসের৷ রাজ্য বিধানসভায় বিরোধী দলের tmcমর্যাদা পেল না দল৷ সব জল্পনা কল্পনার অবসান ঘটেছে সোমবার৷ তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলনেতা দিবাচন্দ্র রাংখলকে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছিল তৃণমূল কংগ্রেস৷ এনিয়ে গড়িমসি শুরু করায় তৃণমূল কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মণ এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য অধ্যক্ষকে সোমবার পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিলেন৷ অবশ্য অধ্যক্ষ এরই মধ্যে সোমবার সিদ্ধান্ত জানিয়েছেন৷ অধ্যক্ষ রমেন্দ্র চন্দ্র দেবনাথ তৃণমূল কংগ্রেসকে বিরোধী দলের মর্যাদা দেওয়ার আবদার খারিজ করে দিয়েছেন৷ এপ্রসঙ্গে তিনি যুক্তিগ্রাহ্য বিভিন্ন বিষয় তুলে ধরেছেন৷ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধানসভার অধ্যক্ষ রমেন্দ্র চন্দ্র দেবনাথ বলেন, সংবিধানে প্রণীত আইন অনুযায়ী অধ্যক্ষকে কাজ করতে হয়৷ সব রাজ্যের অধ্যক্ষরাই পার্লামেন্টারি প্র্যাকটিস এন্ড প্রসিডিউর অনুসরণ করে বিধানসভা পরিচালনা করতে হয়৷ আর্টিক্যাল ১৮৯এ’র ক্লজ থ্রিতে লেখা আছে বিধানসভায় কোরাম হতে হলে দশজন সদস্য থাকতে হবে৷ অথবা মোট সদস্যের এক দশমাংশ থাকতে হবে৷ এক্ষেত্রে যে সংখ্যা বেশি সেটাই মানতে হবে৷ অধ্যক্ষ জানান ত্রিপুরা বিধানসভায় তৃণমূল কংগ্রেসের সেই পরিমাণ বিধায়কের সংখ্যা নেই৷ সেই কারণেই তৃণমূল কংগ্রেসের বিধায়কদের বিরোধী দলের মর্যাদা দেওয়া অধ্যক্ষের পক্ষে সম্ভব হচ্ছে না৷ স্বাভাবিক কারণেই তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলনেতা দিবাচন্দ্র রাংখলকে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেওয়া সম্ভব নয়৷ তবে, বিধানসভায় তৃণমূল কংগ্রেসের জন্য পৃথক অফিস ঘর, টেলিফোন সহ অন্যান্য ব্যবস্থা করা হবে৷ কংগ্রেসের যে বিধায়করা রয়েছেন তাদের জন্যও পৃথক অফিস, টেলিফোন সহ অন্যান্য ব্যবস্থা করা হবে৷
বিধানসভার অধ্যক্ষ এবিষয়ে স্পষ্টীকরণ দেওয়ার পর অনেকটাই বিপাকে পড়েছে তৃণমূল কংগ্রেস৷ তাদের দাবি ছিল বিধানসভার ভিতরে বিরোধী দল হিসেবে তারা দায়িত্ব পালন করবে৷ কিন্তু সেই আশায় কাঁটা পড়েছে৷ উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে কংগ্রেস দল দশটি আসনে জয়ী হয়ে বিধানসভায় আসে৷ দশটি আসন জয় করতে পারার সুবাদেই কংগ্রেসকে বিরোধী দলের মর্যাদা দেওয়া হয়েছিল৷ এরই মধ্যে রাজনৈতিক টালমাটাল অবস্থার মধ্যে বিরোধী দল কংগ্রেসে ভাঙন দেখা দেয়৷ কংগ্রেসের বেশ কয়েকজন বিধায়ক দলত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগ দেন৷ তাদের বিধায়ক পদ খারিজ করার জন্য কংগ্রেসের তরফে বিধানসভার অধ্যক্ষের কাছে দাবি জানানো হয়েছিল৷ কিন্তু অধ্যক্ষ তাদের বিধায়ক পদ খারিজ করেননি৷ কংগ্রেস ছেড়ে যেসব বিধায়ক তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন তাদের বিধায়ক হিসেবেই স্বীকৃতি দিয়েছেন বিধানসভার অধ্যক্ষ৷ তাতে, বিধায়কদের মনোবল অনেক বেড়ে গিয়েছিল৷ তারা দাবি করেছিলেন, তৃণমূল কংগ্রেসের বিধায়কদের বিধানসভা অধিবেশনে বিরোধী দলের আসনে বসার সুযোগ দেওয়ার জন্য৷ বিধানসভার অধ্যক্ষ আইনী বিভিন্ন দিক খতিয়ে দেখে তাদের সেই আবদার খারিজ করে দিয়েছেন৷ তাতেই সমস্যার সম্মুখীন হয়েছে তৃণমূল কংগ্রেস৷ বিধানসভায় তৃণমূল কংগ্রেস বিরোধী দলের মর্যাদা না পাওয়ায় বলতে গেলে রীতিমত হোঁচট খেয়েছে৷ এই ইস্যুতে তৃণমূল কংগ্রেস ব্যাপক প্রচার আন্দোলনে সামিল হওয়ার উদ্যোগ গ্রহণ করেছে৷
এদিকে, ত্রিপুরা বিধানসভার নতুন মুখ্য সচেতক হয়েছে বিলোনীয়ার বিধায়ক বাসুদেব মজুমদারকে৷ বিধানসভা সূত্রে জানা গিয়েছে খোয়াইয়ের বিধায়ক সমীর দেব সরকার প্রয়াত হওয়ায় বাসুদেব মজুমদারকে এই দায়িত্ব দেওয়া হয়েছে৷ পূর্বে সমীর দেব সরকার মুখ্যসচেতকের দায়িত্বে ছিলেন৷

Releated Posts

বেঙ্গালুরু থেকে ডিপোর্টেশনের পথে ৩১ বাংলাদেশি, চূড়ান্ত প্রক্রিয়ার জন্য পৌঁছালেন বাংলার হোল্ডিং সেন্টারে

বেঙ্গালুরু, ২ সেপ্টেম্বর (আইএএনএস): অবৈধভাবে ভারতে বসবাসের সন্দেহে বেঙ্গালুরুর বিভিন্ন এলাকা থেকে আটক ৩১ জন বাংলাদেশি নাগরিককে বুধবার…

ByByNews Desk Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026
Scroll to Top