News Flash

  • Home
  • Uncategorized
  • পছন্দের খাবার না দেওয়ায় অভিমানী মেয়ের আত্মহত্যা
Image

পছন্দের খাবার না দেওয়ায় অভিমানী মেয়ের আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্ঢেম্বর৷৷ চাহিদামতো খাবার তৈরি করে না দেওয়ায় মায়ের উপর অভিমান করে ফাঁসিতে suicideeআত্মহত্যা করল নবম শ্রেণীর এক ছাত্রী৷ ঘটনা মন্দির নগরী উদয়পুরেরর গকুল নগরের ধবজনগরে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷
নবম শ্রেণীর এক ছাত্রীর আত্মহত্যার ঘটনায় শোকস্তব্ধ মন্দির নগরী উদয়পুরের ধবজনগর এলাকা৷ আত্মঘাতী নাবালিকা ছাত্রীটির নাম পিয়ালি দাস৷ পিতৃহারা মেয়ের একমাত্র অবলম্বন ছিলেন মা৷ মায়ের উপর আবদারের সীমা ছিল না পিয়ালীর৷ তার দিদা ইলিশ মাছের শুটকি নিয়ে এসেছিলেন৷ শনিবার সুকলে যাবার আগে পিয়ালী মায়ের কাছে বায়না ধরেছিল ইলিশের বড়া দিয়ে খেয়ে সুকলে যাবে৷ কিন্তু মা ইলিশের বড়া করে দিতে রাজি হননি৷ সুকল থেকে ফিরে এলে ইলিশের বড়া খাওয়াবেন বলে বলেছিলেন৷ এনিয়ে মা মেয়ের মধ্যে বেশ বাকবিতন্ডা হয়৷ মায়ের গালমন্দ খেয়ে ঘরের দরজা বন্ধ করে বসে রয়েছিল পিয়ালী৷ বেশ কিছুক্ষণ বাদেও দরজা না খোলায় তাকে ডাকতে যান মা৷ কিন্তু ভিতর থেকে কোন সাড়া মিলছিল না৷ তাতে সন্দেহ হয় পিয়ালীর মায়ের৷ তিনি কিংকর্তব্য বিমূঢ় হয়ে চিৎকার শুরু করেন৷ প্রতিবেশীরা ছুটে এসে ঘরের দরজা ভেঙ্গে দেখেন ঘরের ভিতরে উড়না দিয়ে ফাঁসিতে ঝুলে রয়েছে পিয়ালী৷ খবর পাঠানো হয় থানায়৷ পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে৷ মেয়ের মৃত্যুতে মাটিতে বুক চাপড়ে কেঁদে চলেছেন মা৷ পিয়ালীর মৃত্যুতে গোটা এলাকায় শোকস্তব্ধ হয়ে পড়েছে৷ ছেলেমেয়েদের শাসন করাই যেন বর্তমানে বিপজ্জনক হয়ে উঠেছে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top