News Flash

  • Home
  • Uncategorized
  • চারদিনের সফরে মধ্য ও উজান অসমে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, রেল প্রতিমন্ত্রীর সঙ্গে ডাবল লাইনের শুভারম্ভ
Image

চারদিনের সফরে মধ্য ও উজান অসমে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, রেল প্রতিমন্ত্রীর সঙ্গে ডাবল লাইনের শুভারম্ভ

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর, (হি.স.) : চার দিনের সফরসূচি নিয়ে আগামীকাল মধ্য ও উজান অসমের উদ্দেশে রওয়ানা হচ্ছেন Assam Chief Ministerমুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল। আগামীকাল হোজাই রেলস্টেশনে অনুষ্ঠেয় ডাবল রেললাইনের কাজের শুভারম্ভ কর্মসূচিতে অংশ নেবেন তিনি। সকাল এগারোটায় রেল প্রতিমন্ত্রী রাজেন গোহাঁই ও মুখ্যমন্ত্রীর হাতে শুভারম্ভ হবে ওই ডাবল রেল লাইনের কাজ। এই তথ্য দিয়ে হোজাইয়ের বিধায়ক শিলাদিত্য দেব জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর সফরসূচি এখানেই সীমাবদ্ধ থাকলেও অতিরিক্ত কার্যক্রম হিসেবে তিনি হোজাই রেলওয়ে স্টেশনের আধুনিকীকরণ সংক্রান্ত কাজকর্মের খতিয়ান নেবেন এবং রেলের পদসেতু নির্মাণের স্থানও পরিদর্শন করবেন এদিন। রেলের পদসেতু নির্মাণের স্থান হিসেবে বিধায়কের পছন্দের এলাকা পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী। তাছাড়া, যোগিজান ব্লকে সংঘটিত ব্যাপক দুর্নীতি সংক্রান্ত ঘটনাবলির উপযুক্ত তদন্তের নির্দেশ জারি করতে এদিনই মুখ্যমন্ত্রীকে অনুরোধ করবেন তিনি। কেননা, যোগিজান ব্লকে দুর্নীতি সংক্রান্ত বিষয়াবলির বর্ণনা করে ইতিমধ্যে থানায় এফআইআর করা হয়েছে, বিভাগীয়ভাবে শীর্ষস্তরেও অনুরূপ নালিশ জানানো হয়েছে। কিন্তু রহস্যজনকভাবে পুলিশ কিংবা বিভাগীয়ভাবে কোনও তদন্তই হচ্ছে না।

তার পরের দিন ১৩ ও ১৪ তারিখে ডিব্রুগড়ে অনুষ্ঠেয় বেশ কয়েকটি কর্মসূচিতে অংশগ্রহণ করবেন মুখ্যমন্ত্রী। ১৫ তারিখ অংশগ্রহণ করবেন শিবসাগরের এক অনুষ্ঠানে।

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top