News Flash

  • Home
  • Uncategorized
  • জেএনইউ ছাত্রসংসদ নির্বাচনে বিজয়ী অসমের করিমগঞ্জ ও গুয়াহাটির মেয়ে
Image

জেএনইউ ছাত্রসংসদ নির্বাচনে বিজয়ী অসমের করিমগঞ্জ ও গুয়াহাটির মেয়ে

করিমগঞ্জ (অসম), ১১ সেপ্টেম্বর, (হি.স.) : জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ)-এর ছাত্র সংসদ নির্বাচনে সাধারণ assam mapসম্পাদক পদে বিজয়ী হয়েছে অসমের সীমান্ত (ভারত-বাংলাদেশ) শহর করিমগঞ্জের বাসিন্দা শতরূপা চক্রবর্তী। শতরূপা তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের প্রার্থী বিজয় কুমারকে প্রায় আটশো ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।

বামপন্থী ছাত্র সংগঠনগুলির ঐক্যমঞ্চের প্রার্থী শতরূপা মূলত ভারতীয় ছাত্র ফেডারেশন (এসএফআই)-এর সদস্য। বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে জেএনইউ-এ ছাত্র সংসদের নির্বাচনে এবার এআইএসএফ এবং এসএফআই মিলে একটি যৌথমঞ্চ গঠন করে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। এই যৌথমঞ্চের সাধারণ সম্পাদক পদের প্রার্থী ছিলেন করিমগঞ্জের শতরূপা চক্রবর্তী।

করিমগঞ্জের তিলকচাঁদ রোডের বাসিন্দা, এলআইসি-র প্রাক্তন কর্মচারী শংকরদ্যুতি চক্রবর্তীর মেয়ে ২০১০ সালে করিমগঞ্জ কলেজ থেকে দর্শন নিয়ে স্নাতক পাশ করেন। পরবর্তীতে হায়দরাবাদ বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করে জেএনইউ থেকে এমফিল করেন। বর্তমানে এই একই বিশ্ববিদ্যালয়ে গবেষণা করছেন।

এদিকে, স্কুল-সমূহের কাউন্সিলার পদে নির্বাচিত হয়েছেন আরেক অসম-কন্যা। তিনি উপাসনা হাজরিকা। সম্মানীয় স্কুল অব সোশাল সায়েন্স-এর কাউন্সিল পদে বিজয়ী হয়েছেন উপাসনা। গুয়াহাটির মেয়ে উপাসনা জেএনইউ-তে ইতিহাস নিয়ে পড়ছেন। তিনিও এসএফআই সদস্য।

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top