News Flash

  • Home
  • Uncategorized
  • পদ্মভূষণ পুরস্কˆারের জন্য ফের পঙ্কজ আদবানির নাম সুপারিশ বিলিয়ার্ড ও স্নুকার ফেডারেশেনর
Image

পদ্মভূষণ পুরস্কˆারের জন্য ফের পঙ্কজ আদবানির নাম সুপারিশ বিলিয়ার্ড ও স্নুকার ফেডারেশেনর

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (হি.স.) : পদ্মভূষণ পুরস্কˆারের জন্য ফের পঙ্কজ আদবানির নাম সুপারিশ করল বিলিয়ার্ড ও স্নুকার ps1nফেডারেশন অফ ইন্ডিয়া | বিলিয়ার্ড ও স্নুকাের ১৫ বারের চ্যাম্পিয়ন পঙ্কজ আদবানি | তাই তাঁকে দেশের তৃতীয় সর্বোচ্চ সম্মান দেওয়ার এই বছর ফের পঙ্কজ আদবানির নাম সুপারিশ করল বিলিয়ার্ড ও স্নুকার ফেডারেশন |
গতবারও পঙ্কজ আদবানির নাম সুপারিশ করেছিল ফেডারেশন| কিন্তু কোনও উত্তর পাওয়া যায়নি কেন্দ্রের পক্ষ থেকে| ফেডারেশন সচিব বলেন, আমরা ওর নাম পদ্মভূষণের জন্য প্রস্তাব রেখেছি| পঙ্কজ যোগ্য প্রার্থী| আশা করব, এবার এই সম্মান পাবেন| এর মধ্যেই পদ্মশ্রী, খেলরত্ন ও অর্জুন পুরস্কার পেয়েছেন পঙ্কজ আদবানি| ১৫ সেপ্টেম্বর পদ্ম পুরস্কারের নাম সুপারিশ করার শেষ দিন| তার আগেই পঙ্কজের নাম পাঠিয়ে দিল ফেডারেশন|
পদ্ম পুরস্কারের নিয়মাবলী যথেষ্ট কঠিন| স্বরাষ্ট্রমন্ত্রকের দ্বারা এই পদ্ম পুরস্কারের নোটিফিকেশন জারি করা হয়| পুরস্কার কমিটির কাছে মনোনীত বা সুপারিশ হওয়া নাম যায় প্রধানমন্ত্রীর কাছে| প্রধানমন্ত্রী কর্তৃক পাস হওয়ার পরে যায় পুরস্কার কমিটির কাছে| আগামী প্রজাতন্ত্র দিবসে ঘোষণা করা হবে এই বছরের পদ্ম পুরস্কারজয়ীদের নাম|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top