নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (হি.স.) : পদ্মভূষণ পুরস্কˆারের জন্য ফের পঙ্কজ আদবানির নাম সুপারিশ করল বিলিয়ার্ড ও স্নুকার
ফেডারেশন অফ ইন্ডিয়া | বিলিয়ার্ড ও স্নুকাের ১৫ বারের চ্যাম্পিয়ন পঙ্কজ আদবানি | তাই তাঁকে দেশের তৃতীয় সর্বোচ্চ সম্মান দেওয়ার এই বছর ফের পঙ্কজ আদবানির নাম সুপারিশ করল বিলিয়ার্ড ও স্নুকার ফেডারেশন |
গতবারও পঙ্কজ আদবানির নাম সুপারিশ করেছিল ফেডারেশন| কিন্তু কোনও উত্তর পাওয়া যায়নি কেন্দ্রের পক্ষ থেকে| ফেডারেশন সচিব বলেন, আমরা ওর নাম পদ্মভূষণের জন্য প্রস্তাব রেখেছি| পঙ্কজ যোগ্য প্রার্থী| আশা করব, এবার এই সম্মান পাবেন| এর মধ্যেই পদ্মশ্রী, খেলরত্ন ও অর্জুন পুরস্কার পেয়েছেন পঙ্কজ আদবানি| ১৫ সেপ্টেম্বর পদ্ম পুরস্কারের নাম সুপারিশ করার শেষ দিন| তার আগেই পঙ্কজের নাম পাঠিয়ে দিল ফেডারেশন|
পদ্ম পুরস্কারের নিয়মাবলী যথেষ্ট কঠিন| স্বরাষ্ট্রমন্ত্রকের দ্বারা এই পদ্ম পুরস্কারের নোটিফিকেশন জারি করা হয়| পুরস্কার কমিটির কাছে মনোনীত বা সুপারিশ হওয়া নাম যায় প্রধানমন্ত্রীর কাছে| প্রধানমন্ত্রী কর্তৃক পাস হওয়ার পরে যায় পুরস্কার কমিটির কাছে| আগামী প্রজাতন্ত্র দিবসে ঘোষণা করা হবে এই বছরের পদ্ম পুরস্কারজয়ীদের নাম|


















