News Flash

  • Home
  • Uncategorized
  • জি ২০-র আসিয়ান সামিটে সন্ত্রাস নিয়ে ফের পাকিস্তানের বিরুদ্ধে সুর চড়ালেন প্রধানমন্ত্রী
Image

জি ২০-র আসিয়ান সামিটে সন্ত্রাস নিয়ে ফের পাকিস্তানের বিরুদ্ধে সুর চড়ালেন প্রধানমন্ত্রী

লাওস, ৮ সেপ্টেম্বর (হি.স.) : সন্ত্রাস নিয়ে ফের পাকিস্তানের বিরুদ্ধে সুর চড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| জি ২০-র আসিয়ান modiসামিটে গিয়েও নাম না করে আঙুল তুললেন মোদী| ১৪ তম আসিয়ান সামিটে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, এক প্রতিবেশী রাষ্ট্র ক্রমাগত নাশকতাকে তৈরি ও রফতানি করেই চলেছে| সন্ত্রাসের রপ্তানিতে নৃশংসতা বাড়ছে আমাদের সমাজে|
তিনি আরও বলেন, দক্ষিণ এশিয়ার সব দেশই শান্তিপূর্ণ অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে অগ্রগতি করছে| অথচ একটা প্রতিবেশী রাষ্ট্র যারা সন্ত্রাসকে তৈরি ও রফতানি করেই চলেছে| তিনি যোগ করেন, এই রফতানি হল বিশ্বে শান্তির জায়গা কমিয়ে হিংসার জমি বাড়ানো| আর এইভাবে সবার শান্তি ও সমৃদ্ধিকে ধ্বংস হবে| এই বৈঠকে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং চিনা প্রধানমন্ত্রী লি খ্যচিয়ং| এই ধরনের সন্ত্রাস রফতানিকারীদের বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার আহ্বান করেন মোদী| তিনি আরও বলেন, সময় এসেছে এই দেশকে নিষিদ্ধ করে একঘরে করে দেওয়ার|
উল্লেখ্য, চলতি সপ্তাহে ব্রিকস সম্মেলনেও পাকিস্তানের বিরুদ্ধে সোচ্চার ছিলেন মোদী| সেখানেও তিনি সন্ত্রাসের সমর্থনকারী ও পৃষ্ঠপোষককারী দেশের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার জন্য আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেছিলেন| এদিনও সেই ভাষায় নাম না করে পাকিস্তানকে একহাত নেন তিনি| তিনি আরও বলেন, শুধু জঙ্গি-নিকেশ করলেই হবে না, তাঁদের আতুঁড়ঘরকেও ধ্বংস করতে হবে| প্রধানমন্ত্রীর মতে, যারা সন্ত্রাসবাদকে জাতীয় নীতি হিসেবে দেখে, এই সব দেশের বিরুদ্ধে সবচেয়ে কঠোর নীতি নিতে হবে|

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top