লাওস, ৮ সেপ্টেম্বর (হি.স.) : সন্ত্রাস নিয়ে ফের পাকিস্তানের বিরুদ্ধে সুর চড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| জি ২০-র আসিয়ান
সামিটে গিয়েও নাম না করে আঙুল তুললেন মোদী| ১৪ তম আসিয়ান সামিটে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, এক প্রতিবেশী রাষ্ট্র ক্রমাগত নাশকতাকে তৈরি ও রফতানি করেই চলেছে| সন্ত্রাসের রপ্তানিতে নৃশংসতা বাড়ছে আমাদের সমাজে|
তিনি আরও বলেন, দক্ষিণ এশিয়ার সব দেশই শান্তিপূর্ণ অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে অগ্রগতি করছে| অথচ একটা প্রতিবেশী রাষ্ট্র যারা সন্ত্রাসকে তৈরি ও রফতানি করেই চলেছে| তিনি যোগ করেন, এই রফতানি হল বিশ্বে শান্তির জায়গা কমিয়ে হিংসার জমি বাড়ানো| আর এইভাবে সবার শান্তি ও সমৃদ্ধিকে ধ্বংস হবে| এই বৈঠকে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং চিনা প্রধানমন্ত্রী লি খ্যচিয়ং| এই ধরনের সন্ত্রাস রফতানিকারীদের বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার আহ্বান করেন মোদী| তিনি আরও বলেন, সময় এসেছে এই দেশকে নিষিদ্ধ করে একঘরে করে দেওয়ার|
উল্লেখ্য, চলতি সপ্তাহে ব্রিকস সম্মেলনেও পাকিস্তানের বিরুদ্ধে সোচ্চার ছিলেন মোদী| সেখানেও তিনি সন্ত্রাসের সমর্থনকারী ও পৃষ্ঠপোষককারী দেশের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার জন্য আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেছিলেন| এদিনও সেই ভাষায় নাম না করে পাকিস্তানকে একহাত নেন তিনি| তিনি আরও বলেন, শুধু জঙ্গি-নিকেশ করলেই হবে না, তাঁদের আতুঁড়ঘরকেও ধ্বংস করতে হবে| প্রধানমন্ত্রীর মতে, যারা সন্ত্রাসবাদকে জাতীয় নীতি হিসেবে দেখে, এই সব দেশের বিরুদ্ধে সবচেয়ে কঠোর নীতি নিতে হবে|
2016-09-09

