News Flash

  • Home
  • Uncategorized
  • গঙ্গার ভাঙন রোধের দাবি নিয়ে দিল্লি যাচ্ছেন বিজেপি বিধায়ক স্বাধীন সরকার
Image

গঙ্গার ভাঙন রোধের দাবি নিয়ে দিল্লি যাচ্ছেন বিজেপি বিধায়ক স্বাধীন সরকার

মালদা, ৮ সেপ্টেম্বর (হি.স): কেন্দ্রীয় জল সম্পদ মন্ত্রী উমা ভারতীয় সাথে দেখা করতে দিল্লি যাচ্ছেন বৈষ্ণবনগরের বিজেপি BJPবিধায়ক স্বাধীন সরকারের নেতৃত্বে পাঁচজনের প্রতিনিধি দল| ১১ সেপ্টেম্বর কলকাতা হয়ে দিল্লিতে যাবেন মালদার বিধায়ক| ১৩ সেপ্টেম্বর দেখা করে মালদায় ফিরে আসবেন তারা| বস্তুত মালদায় গঙ্গার স্থায়ী ভাঙন প্রতিরোধের দািব জানাবেন বিজেপি বিধায়কের নেতৃত্বে থাকা ওই প্রতিনিধি দল| পাশাপাশি রাজ্যের কাছে ভিটে মাটি হারানো মানুষদের পুনর্বাসনের দাবী জানাবেন তারা| ভাঙনের কারণ হিসাবে ফরাক্কা ব্যারেজের ইঞ্জিনিয়ারদের বক্তব্য, গঙ্গার আপে ফরাক্কা ব্যারেজ সংলগ্ন এলাকায় কয়েক কিলোমিটার দূরে চর জেগে উঠেছে| এছাড়াও নদী সংলগ্ন এলাকায় আরও ছোট-বড় চর জেগে উঠছে| এই চরের কারনেই গঙ্গা বামদিকে ঘেষে (কালিয়াচক ৩ ব্লক) ঘেষে বইছে| চরের বিষয়টি দিল্লিতে কেন্দ্রীয় জলসম্পদ দপ্তরের নজরে এনেছে ফরাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজার রাজেন্দ্র কুমার সিং| ফরাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজার অবশ্য চররে কথা স্বীকার করেছেন| শোভাপুর-পারদেওনাপুর গ্রাম পঞ্চায়েতের সিপিএম দলের প্রধান মায়া সরকার বলেন, গঙ্গার ভাঙনের ফলে কোথাও ২০০ মিটার, আবারও কোথাও ১ কিলোমিটার নদী ঢুকে পড়ছে| বর্তমানে পারলালপুর গ্রামের রাধা মন্দিরে দেওয়াল ঘেঁষে বইছে গঙ্গা নদী| এবছর ভাঙন যে মারাত্মক াকার নিয়েছে| সেই ধারা বজায় থাকলে গোটা গ্রাম পঞ্চায়েতটা আগামী বছরের মধ্যে বিলীন হয়ে যাবে নদীগক্ষে| গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে বিডিও অফিসকে রিপোর্ট পাঠানো হয়েছে| এখনও বহু মানুষ পারদেওনাপুর হাইস্কুলে আশ্রয় নিয়ে আছেন| বন্যার জল সরে গেলে এরা কোথায় থাকবেন সেটা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে| বিজেপি বিধায়ক স্বাধীন সরকার বলেন, দিল্লিতে উমা ভারতীয় কাছে স্থায়ী ভাঙন প্রতিরোধের দাবী জানানো হবে| ফরাক্কা ব্যারেজ থেকে আপে পারদেওনাপুর পর‌্যন্ত ১৪ কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন হচ্ছে| আমাদের দাবী হবে ভাঙন প্রতিরোধের কাজ করতে হবে শুখা মরশুমে| কারণ, ফরাক্কা ব্যারেজ বন্যার মুখে কাজ করে| সেই কাজ জন সাধারণের কাজে আসে না| এটা এবার চলতে দেওয়া যাবে না| গত ৩১ আগস্ট কেন্দ্রীয় প্রতিনিধি দল ভাঙন এলাকা ঘুরে দেখলেন| তাদেরকেও বলা হয়েছে ভাঙন প্রতিরোধের কাজ শুখা মরশুমে করতে হবে| তা না হলে বিননগর ১ এবং শোভাপুর – পারদেওনাপুর এই দুটি গ্রাম পঞ্চায়েত পুরোটাই নিশিচহ্ন হয়ে যাবে| সবথেকে খারাপ অবস্থা শোভাপুর-পারদেওনাপুর পঞ্চায়েতের| সেখানে খাসপাড়া, গোলাপমোড় পাড়া, পরাণপাড়া এবং পারলালপুর এই চারটি ভাঙনের মুখে| সেখানে ২১ হাজার মানুষের বসবাস| এই পারলালপুরের আপে ৫ কিলোমিটার পরেই বাংলাদেশে গঙ্গা প্রবেশ করে পদ্মার মিশেছে| ফলে বৈষ্ণবনগরে ভারত-বাংলাদেশের আর্ন্তদেশীয় ভাঙনটা ভীষণই জরুরী বলে মনে করছেন বিধায়ক স্বাধীন সরকার| দিল্লিতে জলসম্পদ মন্ত্রী উমা ভারতীকে এই বিষয়টি তুলে ধরা হয়েছে| তার পরিপ্রেক্ষিতে তিনি আমাদের সময় দিয়েছেন দেখা করার জন্য| মন্ত্রীর সময় পাওয়ার পরই আমরা দিল্লি .যাচ্ছি|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top