News Flash

  • Home
  • Uncategorized
  • আট বছরের নাবালিকাকে ধর্ষণের পর খুন, তদন্তে পুলিশ
Image

আট বছরের নাবালিকাকে ধর্ষণের পর খুন, তদন্তে পুলিশ

বরেলি, ৭ সেপ্টেম্বর (হি.স.) : আবারও লালসার শিকার এক নাবালিকা| এবার আট বছরের নাবালিকাকে ধর্ষণের পর খুন rapelogoকরল আততায়ীরা| উত্তরপ্রদেশের বরেলির বিথরি চেইনপুরে মঙ্গলবার বাড়ির কাছেই আখের খেত থেকে নাবালিকার গলাকাটা রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ| দেহকে খেতের মধ্যে একটি গর্ত করে পুঁতে দেওয়া হয়েছিল বলে পুলিশ জানিয়েছে| প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, ধর্ষণের পর খুন করা হয়েছে নাবালিকাকে| একাধিকজন এই অপরাধের সঙ্গে জড়িত রয়েছে বলেও মনে করছে পুলিশ|
পুলিশ সূত্রে খবর, সোমবার থেকে নিখোঁজ ছিল নাবালিকাটি| খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি তাকে| বাড়ি না আসায় থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার লোকেরা|
এদিকে আখের খেতের মধ্যে নাবালিকাটির রক্তমাখা জামা দেখতে পান প্রতিবেশীরা| সামনে কিছুটা এগিয়ে একটি গর্তের কাছে যেতে লক্ষ্য করেন গলাকাটা ও অর্ধনগ্ন অবস্থায় পড়ে রয়েছে নাবালিকাটি| খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে| মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে| ঘটনার তদন্তে নেমেছে পুলিশ|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top