News Flash

  • Home
  • Uncategorized
  • রাশিয়ায় আন্তজার্তিক ফুড মেলায় যাচ্ছে বাংলার চা
Image

রাশিয়ায় আন্তজার্তিক ফুড মেলায় যাচ্ছে বাংলার চা

জলপাইগুড়ি, ৮ সেপ্টেম্বর (হি.স): মুখ্যমন্ত্রী জার্মানিতে বি এম ডব্লিউ-এর ফ্যাক্টরিতে গিয়ে যখন এই রাজ্যে গাড়ি তৈরির জন্য darjeeling-925025022sতাদের আহ্বান করছেন| তখন এই রাজ্যের ক্ষুদ্র চা চাষীরা নিজেদের তৈরি চা রাশিয়ায় আন্তজার্তিক ফুড মেলায় প্রদর্শনী এবং বিক্রির বাজার ধরতে যাচ্ছেন চলতি সপ্তাহেই| এবার বড় চা বাগানের পর এই প্রথম ক্ষুদ্র চা বাগানের পাতা থেকে তৈরি চা রাশিয়ায় বাজারজাত করতে রাশিয়া যাচ্ছেন ক্ষুদ্র চা চাষীরা| রাজ্যের মধ্যে একমাত্র জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে ক্ষুদ্র চা চাষীদের স্বনির্ভর গোষ্ঠীর অধীনে ৩ টি বটলীফ ফ্যাক্টরিতে তৈরি চা (মেড টী)| রাশিয়া যাচ্ছে আন্তজার্তিক বাজারে বাজারজাত করতে| ১২ থেকে ১৫ সেপ্টেম্বর রাশিয়া ফেডারেশনের উদ্যোগে মস্কোতে ওয়ার্ল্ড ফুড মস্কোতে অংশ নিতে ক্ষুদ্র চা চাষীদের কনফেডারেশন অফ ইন্ডিয়ান স্মল টী গ্রোয়ার্স অ্যাসোসিয়েশন (সিস্টার) এই রাজ্যের ৬ জন ক্ষুদ্র চা চাষী এই আন্তজার্তিক ফুড মেলায় যোগ দিতে যাচ্ছেন চায়ের পসরা নিয়ে| সিস্টার সর্বভারতীয় সভাপতি বিজয়গোপাল চক্রবর্তী জানিয়েছেন, দেশে ২০১৫-১৬ সালে শুধুমাত্র রাশিয়াতেই ৪৮ মিলিয়ন কেজি চা রপ্তানি হয়েছিল| যার কেজি প্রতি মূল্য ১৩৯ টাকা করে দাম পেয়েছেন| তবে দেশের প্রথম ক্ষুদ্র চা চাষীদের স্বনির্ভর গোষ্ঠীর তৈরি জলপাইগুড়ি ময়নাগুড়ি ব্লকে পানবাড়ি, জয় জল্পেশ এবং নবজাগর নামে এই তিনটি বটলীফ ফ্যাক্টরি তৈরি হয়| সেখানে ক্ষুদ্র চা বাগানের কাঁচা পাতা থেকে চা তৈরি হয়| সিস্টার কোষাধ্যক্ষ রজত কার্জি জানান, এই ৩ টি ক্ষুদ্র স্বনির্ভর গোষ্ঠীর বটলীফ ফ্যাক্টরি থেকে ৬ কেজি করে মোট ১৮ কেজি সিটিসি চা নিয়ে যাওয়া হচ্ছে| আসামের ক্ষুদ্র চা চাষীদের স্বনির্ভর গোষ্ঠীর বটলীফ ফ্যাক্টরিতে উত্পাদিত গ্রীন টী নিয়ে যাওয়া হচ্ছে মস্কোতে| বিভিন্ন আন্তজার্তিক ক্রেতাদের মধ্যে ৫০ গ্রামের চায়ের নমুনা প্যাকেট বিলি করা হবে|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top