News Flash

  • Home
  • Uncategorized
  • বিক্রয় কর দপ্তরের অফিস চত্বরে উদ্ধার ৮ লক্ষ টাকার বিলেতী মদ
Image

বিক্রয় কর দপ্তরের অফিস চত্বরে উদ্ধার ৮ লক্ষ টাকার বিলেতী মদ

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৭ সেপ্ঢেম্বর৷৷ পুনরায় বিএসএফ জওয়ানের হাতে আটক বৃহৎ পরিমাণ বিলেতি মদ৷ সামনে Liquorদুর্গোৎসব তাই প্রতিনিয়ত বর্হিরাজ্য অসম থেকে জাতীয় সড়কের উপর দিয়ে রাজ্যে ঢুকছে বিপুল পরিমাণে বিলেতি মদ৷ সে ভাবে আজও দিনদুপুরে চুড়াইবাড়ি মর্ডান চেকপোস্ট দিয়ে রাজ্যে প্রবেশ করে এএস০১ওসি/৫৪২৫ এবং টিআর০১এন/১৭৫৩ নম্বরের দুটি ছয় চাকার ট্রাক৷ কিন্তু ১৫৯ ব্যাটেলিয়ান বিএসএফ জওয়ানের কাছে গোপন খবর থাকাতে চুড়াইবাড়ি সেইলট্যাক্স কমপ্লেক্সের ভেতর থেকে দুটি গাড়ি থেকে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বিলেতি মদ উদ্ধার করে৷ মোট ৪০০ কাটুনে ৫০০০ বোতল বিলেতি মদ উদ্ধার করে বিএসএফ ঐ মদগুলি মেঘালয়ে বিক্রির অনুমতি থাকলেও  ত্রিপুরা রাজ্যে  পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল৷ উদ্ধারকৃত বিলেতি মদের বাজার মূল্য প্রায় আট লক্ষ টাকা৷ তদন্তের স্বার্থে বিএসএফ জওয়ানরা মুখ না খুললেও উনারা জানিয়েছেন ঐ মদগুলি অসমের  গুয়াহাটি থেকে নিয়ে আসা হয়েছে৷ যে দুটি ট্রাকের মাধ্যমে আনা হয়েছে সে ট্রাক দুটিতে পারলে জি বিসুকট লোড ছিল৷ বিসুকটের কার্টুনের সাতে ঐ ৪০০ কার্টুন মদের কার্টুন মিশিয়ে আনা হয়েছিল৷ বিএসএফ আরো জানায় দুর্গাপূজা পর্যন্ত তাদের নেশা বিরোধী এ ধরনের অভিযোগ জারি থাকবে৷ অপরদিকে ৫০০০ বোতল বিলেতি মদ আটক করে চুড়াইবাড়ি সেইলট্যাক্স কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছে বিএসএফ জওয়ানরা৷ সেইলট্যাক্স কর্তৃপক্ষও কাস্টমকে খবর দিয়েছে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top