মুম্বই, ৬ সেপ্টেম্বর : হ্যাকারের কবলে অভিনেতা হৃতিক রোশনের ফেসৱুক প্রোফাইল | একজন অপরিচিত যুবক হ্যাক
করেছিলেন হৃতিকের প্রোফাইল| প্রোফাইল হ্যাক করার পরই লাইভ স্ট্রিমিং করতে শুরু করেন ওই যুবক| তখনই বোঝা যায় হ্যাক করা হয়েছে হৃতিকের প্রোফাইলটিকে| এমনকী শুধু হ্যাক করেই ছাড়েননি তিনি| চেঞ্জ করে দিয়েছেন প্রোফাইল ফোটোও| লাইভ স্ট্রিমিং শুরু করা মাত্রই তাতে অংশ নেন আড়াই হাজারেরও বেশি মানুষ| হৃতিকের সঙ্গে লাইভ স্ট্রিমিং করবেন বলে ভেবেছিলেন সকলেই| কিন্তু, লাইভ স্ট্রিমিং দেখার পরই অবাক হয়ে যান সকলেই| দেখেন ভিডিও বিপরীতে হৃতিক নেই| তাঁর পরিবর্তে লাইভ স্ট্রিমিংয়ে দেখা গিয়েছিল অন্য কোনও অপরিচিত মুখকে|
তবে হ্যাকার কোনও জিনিয়াস বলেই অনুমান করা হচ্ছে| কারণ হৃতিকের সিকিওর করা পেজের কোড ব্রেক করে তারপর তা হ্যাক করা বেশ কষ্টকর বিষয়| অবশ্য প্রোফাইল হ্যাকের কথা নিজেই স্বীকার করেন হৃতিক| এখন আপাতত হ্যাকের সমস্যা সমাধান করা গেছে| সমস্যা সমাধানের পর নিজের ফেসৱুকে স্টেটাস দেন হৃতিক| জানান, এক ব্যক্তি তাঁর প্রোফাইল হ্যাক করেছিল| সেই সমস্যা দূর করা গেছে| এখন প্রোফাইলটি সুরক্ষিত|
হ্যাকারের কবলে হৃতিক রোশনের ফেসৱুক পেজ
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















