News Flash

  • Home
  • Uncategorized
  • শিক্ষা নীতি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বিষোদ্গার, নবীন প্রজন্মকে বিপথগামী করার চেষ্টা হচ্ছে ঃ মুখ্যমন্ত্রী
Image

শিক্ষা নীতি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বিষোদ্গার, নবীন প্রজন্মকে বিপথগামী করার চেষ্টা হচ্ছে ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ সেপ্ঢেম্বর৷৷ জাতি গঠনে, ভবিষ্যৎ সুনাগরিক গড়ে তুলতে শিক্ষক-শিক্ষিকাগণ অসাধারণ 2222দায়িত্ব পালন করছেন৷ অন্য অনেক দায়িত্বের সঙ্গে এই দায়িত্বের কোন তুলনা চলেনা৷ কিন্তু আমাদের দেশে শিক্ষক-শিক্ষিকাদের যেভাবে গুরুত্ব দেওয়া দরকার রাষ্ট্র পরিচালকরা তাদের সেভাবে গুরুত্ব দিচ্ছেন না৷ যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদের শ্রেণী দৃষ্টিভঙ্গী শিক্ষানীতিতে প্রতিফলিত হচ্ছে৷ কোন কোন রাষ্ট্রের পক্ষে তা সহায়ক হলেও আমাদের দেশে এই দৃষ্টিভঙ্গী সার্বজনীন শিক্ষায় বাধা সৃষ্টি করছে৷ এই নীতি সবার জন্য তৈরী করা হয়নি৷ ছোট একটি অংশের স্বার্থেই এই নীতি কাজ করছে৷ বঞ্চিত হচ্ছে বিরাট অংশের মানুষ৷ এর বিরুদ্ধে শিক্ষক সমাজকে সোচ্চার হতে হবে৷ আজ শিক্ষক দিবসের অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী মানিক সরকার এ কথাগুলো বলেন৷
রবীন্দ্রশতবার্ষিকী ভবনে আজ ৫৫তম শিক্ষক দিবসের মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ অনুষ্ঠানের শুরুতেই মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিগণ ড সবর্বপল্লী রাধা কৃষ্ণাণের প্রতিকৃতিত্বে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান৷ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সংসৃকতি মন্ত্রী ভানুলাল সাহা, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী বিজিতা নাথ৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি দিলীপ কুমার দাস, বিদ্যালয় শিক্ষা দপ্তরের প্রধান সচিব ডাঃ রাকেশ সাবোয়াল, উচ্চশিক্ষা দপ্তরের সচিব জগদীশ সিং৷ সভাপতিত্ব করেন শিক্ষা মন্ত্রী তপন চক্রবর্তী৷ স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয় অধিকারের অধিকর্তা ডাঃ পি কে গোয়েল৷ অনুষ্ঠান মঞ্চে বিশিষ্ট শিক্ষাবিদ বিদ্যালয় শিক্ষা দপ্তরের প্রাক্তণ অধিকর্তা রঞ্জিৎ কুমার দেবনাথকে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্মাননা ২০১৬ প্রদান করা হয়৷ মুখ্যমন্ত্রী মানিক সরকার শ্রীদেবনাথের হাতে সম্মাননা তুলে দেন৷ অনুষ্ঠানে রাজ্যের ২২ জন কৃতি শিক্ষক-শিক্ষিকাকে সম্মানিত করা হয়৷ সংর্ব্ধনা দেওয়া হয় রাজ্যের ১১টি সেরা বিদ্যালয়কে৷
অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী মানিক সরকার রাজ্যের ও দেশের সব শিক্ষক- শিক্ষিকাদের প্রতি শ্রদ্ধা জানান৷ তিনি বলেন, শিক্ষক-শিক্ষিকাগণ জাতির মেরুদন্ড৷ ধারাবাহিক ভাবে তারা জাতি গঠনের কাজ করে চলেছেন৷ মুখ্যমন্ত্রী বলেন, সবার কাছে শিক্ষার সুযোগ পৌঁছে দিতে যে নীতি প্রণয়ন করা দরকার কেন্দ্রীয় সরকার নেই নীতি গ্রহণ করেনি৷ তারা আমাদের বিজ্ঞান মনস্ক চিন্তায় আঘাত হানার চেষ্টা করছে৷ নবীন প্রজন্মকে বিপথগামী করার চেষ্টা হচ্ছে৷ এটা নেতিবাচক প্রয়াস৷ রাজ্যের কথা বলতে গিয়ে তিনি বলেন, রাজ্য সরকার ঘোষণা করেছে সবার জন্য স্বাস্থ্য ও শিক্ষার সুযোগ পৌঁছে দিতে হবে৷ এই লক্ষ্যকে সামনে রেখে শি৭ার পরিকাঠামো তৈরী, শিক্ষক-শিক্ষিকা বাড়ানোর কাজ চলছে৷ শিক্ষা ক্ষেত্রে রাজ্য যে সম্যায় ভুগছিল তা সমাধানে রাজ্য সরকার অনেকটা এগিয়ে গেছে৷ এর পরও কাঙ্খিত সাফল্য আসছেনা৷ মুখ্যমন্ত্রী বলেন, কাঙ্খিত সাফল্য কনে আসছেনা তা খুঁজে বের করার দায়িত্ব শিক্ষক-শিক্ষিকাদের নিতে হবে৷ রাজ্য সরকার সহায়ক ভূমিকা পালন করবে৷ মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার চাইছে দশম মান পর্যন্ত শিক্ষা সার্বাজনীন করতে৷ বিদ্যালয়ে ভর্তি হতে পারেনা, পাঠ্য পুস্তক নেই, খাওয়ার অভাবে সুকলে যেতে পারছেনা এমন অভিযোগ আমাদের রাজ্যে নেই৷ রাজ্যের প্রায় ৮৫ শতাংশ ছাত্রছাত্রী নানা ধরণের স্টাইপেন্ড পাচ্ছে৷ প্রায় ৯৮ শতাংশ শিশু অঙ্গনওয়াড়ী কেন্দ্রে আসছে৷ তিনি বলেন, একজন শিশু যেন বিদ্যালয়ের বাইরে না থাকে তা নিশ্চিত করতে হবে৷ মুখ্যমন্ত্রী বলেন, বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের কাছে পড়াশুনা আকর্ষনীয় করে তোলার দায়িত্ব শিক্ষক-শিক্ষিকাদের৷ তিনি বলেন, এই দিনটি শিক্ষক সমাজের কাছে আত্মসমীক্ষার দিন৷ মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন আত্মবিশ্বাস নিয়ে শিক্ষক-শিক্ষিকাগণ সময়ের প্রত্যাশা পূরণ করতে পারেন৷ তিনি সবার সুস্বাস্থ্য কামনা করেন৷
সভাপতির ভাষণে শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী রাজ্যে শিক্ষা পরিকাঠামোর প্রসার এবং শিক্ষার অগ্রগতির তথ্য তুলে ধরেন৷ বলেন,১৯৭২ সালে রাজ্যে সাক্ষরতার হার ছিল ৩৬,১৯ শতাংশ৷ বর্তমানে এই হার প্রায় ১০০ শতাংশের কাছাকাছি৷ তিনি বলেন, ১৯৭২ সালের তুলনায় আমাদের রাজ্য কতটা এগিয়ে গেছে তথ্যই তা প্রমাণ করে৷ তিনি আরও সামনের দিকে এগিয়ে যেতে তিনি শিক্ষক-শিক্ষিকাদের প্রতি আহ্বান জানান৷ সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী বিজিতা নাথ বলেন, সুকলেই ছাত্রছাত্রীদের মস্তিস্কের বিকাশ ঘটে৷ তারা বিজ্ঞান মনস্ক হয়ে উঠে৷ তাদের মানিবিক বিকাস প্রয়োজন৷ তিনি বলেন, নবীন প্রজন্মকে নানা ভাবে বিপথগামী করার চেষ্টা হচ্ছে৷ এ বিষয়ে অভিভাবকদের বিশেষ নজর রাখতে হবে৷ সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী বলেন,সবাই মিলে হাত লাগালে কাঙ্খিত সাফল্য অবশ্যই পাওয়া যাবে৷
তথ্য ও সংসৃকতি মন্ত্রী ভানুলাল সাহা বলেন, অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে শুধু উপার্জনের জন্যই শিক্ষার ব্যবস্থা করা হচ্ছে৷ শিক্ষাকেও পণ্য করা হচ্ছে এই পরিস্থিতিতে রাজ্যে গুণগত শিক্ষা দেওয়ার কাজ চলছে৷ বিনামূল্যে সবার কাছে শিক্ষার সুযোগঞ্জদ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে৷ তিনি বলেন, ছাত্রছাত্রীদের পাঠদান নিয়ে অনেক আলোচনা হচ্ছে৷ শ্রেণীকক্ষে পাঠদানই ছাত্রছাত্রীদের জন্য সর্বশ্রেষ্ঠ৷
পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি দিলীপ কুমার দাস বলেন, যে উদ্দেশ্য ও পরিকল্পনা নিয়ে রাজ্য সরকার শিক্ষার প্রসারে কাজ করছে সবাই মিলে সাহায্য করলে তাতে অবশ্যই সাফল্য আসবে৷
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ রঞ্জিৎ দেবনাথ, বিদ্যালয় শিক্ষা দপ্তরের প্রধান সচিব ডাঃ রাকেশ সারোয়াল, উচ্চশিক্ষা দপ্তরের সচিব জগদীশ সিং, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক ও অবসরপ্রাপ্ত টিচার্স ফোরামের পক্ষে চিত্তরঞ্জন জমাতিয়া, সংবর্ধিত শিক্ষক-শিক্ষিকাগণ অনেকেই তাদের আর্থিক পুরস্কার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল, শিক্ষক কল্যাণ তবহিল এবং দৃষ্টিহীন ছাত্রছাত্রীদের কল্যাণে দান করেন৷

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top