News Flash

  • Home
  • Uncategorized
  • শিক্ষক দিবসেই শিক্ষকের দাবীতে সুকলে তালা দিল ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা
Image

শিক্ষক দিবসেই শিক্ষকের দাবীতে সুকলে তালা দিল ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৫ সেপ্ঢেম্বর৷৷ শিক্ষক দিবসের দিনেই শিক্ষকের দাবিতে সুকলে তালা ঝুলাল ছাত্রছাত্রীরা৷ ঘটনা school lockedবিশালগড়ের ঘনিয়ামারা সুকলে৷ জানা যায়, গত ১৯ আগস্ট ঘনিয়ামারা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে শিক্ষক হরিপদ ভৌমিক অন্যত্র বদলি করা হয়৷ তিনি ছিলেন দর্শন বিভাগের শিক্ষক৷ তাকে বদলি করে নিয়ে যাওয়ায় ছাত্রছাত্রীরা বিপাকে পড়েছে৷ বিকল্প কোন শিক্ষক দেওয়া হয়নি৷ গত বেশ কিছুদিন ধরেই বিষয়টি নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে ক্ষোভ ধূমায়িত হচ্ছিল৷ শিক্ষক দিবসের দিন সেই ক্ষোভের বর্হিপ্রকাশ ঘটেছে৷ ঘনিয়ামারা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সোমবার সুকলে তালা ঝুলিয়ে দেয়৷ ফলে শিক্ষক শিক্ষিকারা সুকলে ঢুকতে পারেননি৷ শিক্ষক দিবসের দিন শিক্ষকের দাবিতে সুকলে তালা ঝুলানোর ঘটনা এই রাজ্যের ইতিহাসে নতুন সংযোজন৷ সুকলে তালা ঝুলানো হলেও ছাত্রছাত্রীদের দাবি পূরণে কোন আশ্বাস দেয়নি শিক্ষা বিভাগ৷ তাতে ছাত্রছাত্রীদের মধ্যে ক্ষোভ আরো চরম আকার ধারণ করেছে৷ তারা অরো বৃহত্তর আন্দোলন সংগঠিত করার উদ্যোগ নিচ্ছে৷ ছাত্রছাত্রীদের অভিযোগ বিদ্যালয়ে এমনিতেই শিক্ষক স্বল্পতা রয়েছে৷ প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগের জন্য ছাত্রছাত্রীদের তরফ থেকে দপ্তরের দৃষ্টি আকর্ষণ করা  হয়েছে৷ কিন্তু কে শুনে কার কথা? সে কারণেই ছাত্রছাত্রীরা আন্দোলনে সামিল হয়েছে৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top