News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক রাজ্যের দাবি যেমন অসাংবিধানিক নয় তেমনি বাস্তবসম্মত নয় ঃ বিজন, ২৩/৮ আগরতলা সংঘর্ষ নিয়ে বিরোধীরা পরিস্থিতি ঘোলাটে করছে ঃ সিপিআইএম
Image

পৃথক রাজ্যের দাবি যেমন অসাংবিধানিক নয় তেমনি বাস্তবসম্মত নয় ঃ বিজন, ২৩/৮ আগরতলা সংঘর্ষ নিয়ে বিরোধীরা পরিস্থিতি ঘোলাটে করছে ঃ সিপিআইএম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ সেপ্ঢেম্বর৷৷ পৃথক রাজ্যের দাবি অসাংবিধানিক নয়৷ তবে এই দাবির বাস্তবসম্মত নয়৷ 11কারণ, তাতে যুক্তরাষ্ট্রীয় বা ফেডারেল ব্যবস্থা ঠিক থাকে না৷ সোমবার সিপিআইএম রাজ্য কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক শেষে মেলারমাঠস্থিত দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে একথা বলেন সিপিআইএম রাজ্য সম্পাদক বিজন ধর৷ তিনি বিগত দুমাসে রাজ্যের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি এবং দেশ ও আন্তর্জাতিক বিভিন্ন প্রসঙ্গ টেনে এনে বিস্তারিত তথ্য তুলে ধরেন৷ অবশ্য সিঙ্গুর প্রসঙ্গ রীতিমত এড়িয়ে গেছেন বিজনবাবু৷ কাশ্মীর প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন, কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ৷ এবিষয়ে পাকিস্তানের আগ্রাসী মনোভাবকে যেকোন মূল্যে প্রতিহত করতে হবে৷ তাঁর দল এবিষয়ে দেশের সিদ্ধান্তের সঙ্গে সহমত পোষণ করে৷ দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যে কোন সিদ্ধান্তকেই দল স্বাগত জানায় বলেও উল্লেখ করেন বিজনবাবু৷ রাজ্য কমিটির বৈঠক শেষে গত জুলাই এবং আগস্ট মাসে গোটা রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোকপাত করেন তিনি৷ বিজন ধর বলেন, বিরোধ প্রতিক্রিয়াশীল শক্তিগুলো বিগত দুমাসে মারাত্মকভাবে বামপন্থার বিরুদ্ধে একের পর এক আক্রমণ সংগঠিত করেছে৷ কিন্তু তাদের এসব চক্রান্ত কোনভাবেই সফল হয়নি৷ রাজ্যের শুভবুদ্ধিসম্পন্ন মানুষ এসব প্রতিক্রিয়াশীল শক্তির বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলেছেন৷ এবিষয়ে গত ২৩ আগস্ট আগরতলা শহরে আইপিএফটি নামধারী একটি দলের মিছিলকে কেন্দ্র করে হিংসাত্মক ঘটনার প্রসঙ্গও উল্লেখ করেন তিনি৷ রাজ্যে শান্তি সম্প্রীতির পরিবেশ বিনষ্ট করার লক্ষ্যেই এধরনের চক্রান্ত করা হয়েছে৷ মিছিলকে কেন্দ্র করে যে হিংসাত্মক ঘটনা সংগঠিত হয়েছে তাকে পঁুজি করে তৃণমূল কংগ্রেস বিজেপি এবং কংগ্রেস দল নিজ নিজ দৃষ্টিকোণ থেকে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করেছে৷ শান্তিকামী মানুষের সহযোগিতায় তা প্রত্যাখ্যান ও প্রতিহত করা সম্ভব হয়েছে৷ আগামীদিনেও রাজ্যের শান্তিকামী মানুষ বামফ্রন্টের শক্তিকে আরো সংগত করার লক্ষ্যে এগিয়ে আসবেন বলে তিনি আশা ব্যক্ত করেন৷
এদিকে, গত ২রা সেপ্ঢেম্বর গোটা দেশের সঙ্গে রাজ্যেও বন্ধে স্বতস্ফূর্ত সাড়া দেওয়ায় রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়েছেন সিপিআইএম রাজ্য সম্পাদক৷ সিমনা তমাকারী এডিসি আসনের উপনির্বাচনে ঐ এলাকার নির্বাচক মন্ডলী সিপিআইএম প্রার্থীকে পুনরায় বিপুল ভোটে জয়ী করায় নির্বাচকমন্ডলীকেও অভিনন্দন জানিয়েছেন সিপিআইএম রাজ্য সম্পাদক৷

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top