চণ্ডীগড়, ৬ সেপ্টেম্বর (হি.স.): পঞ্জাবে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে জোর ধাক্কা খেল আম আদমি পার্টি (আপ)| খুব সম্ভবত
পঞ্জাবে ডুবতে চলেছে অরবিন্দ কেজিরওয়ালের নৌকা| শীর্ষ নেতৃত্বের স্বৈরতান্ত্রিক আচরণের বিরোধিতা করে অমৃতসর এলাকার ৮৬ জন কর্মী প্রাথমিক সদস্য পদ ছেড়ে দিলেন| তাঁদের বক্তব্য বহিরাগত নেতারা পঞ্জাবের ওপর জোর করে সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছেন|
অমৃতসর এলাকায় আপের দায়িত্বপ্রাপ্ত নেতা গুরিন্দর সিং বাজওয়া বলেছেন, ‘দলের মনোভাবের বিরোধিতা করে এই কঠিন সিদ্ধান্ত নিতে হল|’ তাঁর দাবি, অমৃতসর এলাকার ৮০ শতাংশ আপ কর্মীই দল ছেড়েছেন| রাজনৈতিক মহলে জল্পনা, আপের দলত্যাগীরা ভিড়তে পারেন নবজ্যোত সিং সিধুর রাজনৈতিক মঞ্চ আওয়াজ ই পাঞ্জাব-এ| বাজওয়াও সেই সম্ভাবনা উড়িয়ে দেননি| তাঁর কথায়, ‘সত্ মানুষদের মঞ্চ আওয়াজ ই পাঞ্জাব|’ হিন্দুস্থান সমাচার| ০৬০৯২০১৬
পঞ্জাবে জোর ধাক্কা খেল আপ, দল ছাড়লেন ৮৬ জন কর্মী
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















