News Flash

  • Home
  • Uncategorized
  • দলের বিরুদ্ধে মহিলাদের থেকে অন্যায় সুবিধা নেওয়ার অভিযোগ আপ বিধায়কের
Image

দলের বিরুদ্ধে মহিলাদের থেকে অন্যায় সুবিধা নেওয়ার অভিযোগ আপ বিধায়কের

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (হি.স.): পাঞ্জাব বিধানসভা নির্বাচনের আগে সমস্যা জর্জরিত আম আদমি পার্টি| আপের বিরুদ্ধে এবার AAPমহিলাদের থেকে অন্যায় সুবিধা নেওয়ার অভিযোগ উঠল| সন্দীপ কুমারের সি ডি বিতর্কের পর এবার মহিলাদের থেকে অন্যায় সুবিধা নেওয়ার অভিযোগ তুলে দলের প্রধান কেজরিওয়ালকে চিঠি দিলেন দলীয় বিধায়ক দেবেন্দর সেরওয়াত| কেজরিওয়ালকে বিজওয়াসনের বিধায়ক লিখেছেন, বিধানসভা নির্বাচনের টিকিটের প্রতিশ্রুতি দিতে পাঞ্জাবের আপ নেতারা মহিলাদের থেকে অন্যায় সুবিধা নিচ্ছে বলে খবর সামনে এসেছে| চণ্ডীগড়ের মানুষদের সঙ্গে আমি কথা বলেছি| টিকিটের জন্য মহিলাদের সঙ্গে এ রকম ব্যবহার করলে এর চেয়ে খারাপ কিছু হয় না| সেই সঙ্গে তিনি আরও লেখেন নেতৃত্ব যদি চুপ থাকে তবে ৱুঝতে হবে তাঁরাও এ কাজে জড়িত|
তিনি শুধু দলের কাছেই চিঠি দিয়েই ক্ষান্ত হননি | তাঁর অভিযোগটি আন্না হাজারের কাছেও লিখিত আকারে পাঠিয়ে এই বিষয়ে তাঁকে হস্তক্ষেপ করার অনুরোধ জানিয়েছেন| এখানে তিনি উল্লেখ করেছেন যে দল তার আর্দশ থেকে বিচু্যত হয়েছে| দলের নেতা-কর্মীরা অনৈতিক কার‌্যকলাপের পাশাপাশি দুর্নীতির সঙ্গেও জড়িয়ে পড়েছেন|
অবশ্য তাঁর এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে আপের সিনিয়র নেতা সঞ্জয় সিং বলেন, এই অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন| তাই আমরা এই বিষয়ে কোনও মন্তব্যই করতে চাই না| যিনি এই অভিযোগ করছেন তাঁর উচিত এই বিষয়ে উপযুক্ত তথ্য প্রমাণ নিয়ে কথা বলা|
তবে এর পালটা জবাব দিয়েছেন ওই বিধায়ক| তাঁর কথায়, আমি আমার দায়িত্ব থেকে দলকে সর্তক করেছি| বাকিটা দলই ঠিক করবে| কারণ কখনই এই ধরনের বিষয়ে কোনও প্রমাণ দেওয়া সম্ভব নয়| ওনারা যদি এই বিষয়ে তদন্ত করেন তাহলে আসল সত্য সামনে আসবে| তাতে দলেরই মঙ্গল হবে|
তবে আপ নেতারা দলীয় বিধায়কের এই অভিযোগ অস্বীকার করলেও গত ২৬ অগাস্ট পঞ্জাবে আপ-র কনভেনার সুচ্ছা সিং চোঠেপুরকে টাকা নিয়ে আসন্ন বিধানসভা নির্বাচনে দলের টিকিট বিলি করার অভিযোগে সরিয়ে দেওয়া হয়| এখন দেখার এই অভিযোগের তারা কী ব্যবস্থা নেয়|

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top