News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরা রাজ্য মিউজিয়ামে তৈরি হচ্ছে স্পোর্ট গ্যালারি, ঠাঁই পাবে দীপার সাফল্য
Image

ত্রিপুরা রাজ্য মিউজিয়ামে তৈরি হচ্ছে স্পোর্ট গ্যালারি, ঠাঁই পাবে দীপার সাফল্য

আগরতলা, ৫ সেপ্টেম্বর (হি.স.) : ত্রিপুরা রাজ্য মিউজিয়ামে ঠাঁই পাবে দীপা কর্মকারেরঅলিম্পিকে নজর কাড়াসাফল্য | শুধু

দীপা কর্মকার
দীপা কর্মকার

দীপার সাফল্য নয়, ত্রিপুরা রাজ্য মিউজিয়ামে স্থান পাবে খেলাধূলায় রাজ্যের ধারাবাহিক সাফল্য| একথা জানিয়েছে ত্রিপুরার রাজ্য মিউজিয়াম কর্তৃপক্ষ| তবে অলিম্পিকে দীপার সাফল্যই যে মিউজিয়াম কর্তৃপক্ষকে এই সিদ্ধান্ত নিতে উত্সাহিত করেছে তা আর বলার অপেক্ষা রাখে না|
খুব তাড়াতাড়িই মিউজিয়ামে তৈরি হতে চলেছে পৃথক স্পোর্টস গ্যালারি| খেলাধুলোয় ত্রিপুরার যে ধারাবাহিক উন্নতি হচ্ছে, তাই তুলে ধরা হবে ওই গ্যালারিতে| আর সেই পরিসরে অনেকটা জায়গা জুড়েই যে থাকবেন দীপা, তা নিশ্চিত| মিউজিয়ামের শীর্ষ আধিকারিক জানিয়েছেন, দীপার কৃতিত্বে আমরা গর্বিত| এই ধরনের উদ্যোগ আগে নেওয়া হলেও তা ফলপ্রসূ হয়নি| কিন্তু এবার দীপার দুর্দান্ত সাফল্যের পর আর অসুবিধে হয়নি| রাজ্য সরকারও অনুমতি দিয়েছে| আমরা খুব খুশি|
অলিম্পিকে পদক না পেলেও বিশ্বের দরবারে জিমন্যাস্টিক্সে ভারতের মুখ উজ্জ্বল করেছেন তিনি| গর্ব বাড়িয়েছেন নিজের রাজ্য ত্রিপুরার| তাঁর নাম আজ সবার মুখে মুখে| দীপা কর্মকারের নজরকাড়া সাফল্যের পর ত্রিপুরা রাজ্য মিউজিয়াম কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত বেশ তাত্পর‌্যপূণ |

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top