News Flash

  • Home
  • Uncategorized
  • আবারও পিছিয়ে গেল শিক্ষকদের চাকুরিচ্যুতির মামলা, পরবর্তী শুনানী ১৬ই

আবারও পিছিয়ে গেল শিক্ষকদের চাকুরিচ্যুতির মামলা, পরবর্তী শুনানী ১৬ই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ সেপ্ঢেম্বর৷৷  ১০,৩২৩ জন শিক্ষকের চাকুরিচ্যুতি মামলার শুনানি ফের পিছিয়ে গেল৷ aaaa1111SupremeCourtIndiaসোমবার সুপ্রিম কোর্টে মামলাটির শুনানি হওয়ার কথা ছিল৷ কিন্তু এদিন শুনানী হয়নি৷ পরবর্তী শুনানির দিন ধার্য্য করা হয়েছে ১৬ সেপ্ঢেম্বর৷  একের পর এক শুনানি পিছিয়ে যাওয়ার ঘটনায় বিভিন্ন মহলে নানা গুঞ্জন উঠেছে৷ এদিকে, চাকুরিচ্যুত শিক্ষকদের পাশাপাশি রাজ্যের আপামর জনগণ এই মামলার রায় শুনার জন্য উৎসুক হয়ে রয়েছেন৷ উৎকন্ঠায় দিন কাটাচ্ছেন চাকুরিচ্যুত শিক্ষকরা৷ শুক্রবার সুপ্রিম কোর্টের রাজ্যের স্ট্যান্ডিং কাউন্সেল সূত্রে জানা গিয়েছে, ঐদিন  সুপ্রিম কোর্টের ৫নং কোর্টে ৫নং আইটেম হিসেবে মামলাটি রয়েছে৷ কিন্তু এদিন রেজিস্টার কোর্টে ওঠার পর তা সোমবার পর্যন্ত স্থগিত করা হয়েছে৷ জানা গিয়েছে, সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি যষ্ঠী চলমেশ্বর এবং মাননীয় বিচারপতি অভয় মনোহর সাপ্রের ডিভিশন বেঞ্চে সোমবার মামলাটি উঠার কথা ছিল৷ রাজ্য সরকারের পক্ষে আইনজীবী  আদালতকে অবহিত করবেন যে মামলার সব পক্ষভুক্তকে নোটিশ পাঠিয়ে দেওয়া হয়েছে এবং সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েও প্রচার করা হয়েছে৷ এবার মামলার শুনানি শুরু হোক৷ স্ট্যান্ডিং কাউন্সেল জানিয়েছেন, ডিভিশন বেঞ্চ আইনজীবীদের বক্তব্যে সন্তুষ্ট হলে মূল মামলার শুনানির তারিখ ধার্য করতে পারেন৷ উল্লেখ্য, ২০১৪ সালে ত্রিপুরা হাইকোর্টের মুখ্যবিচারপতি দীপক গুপ্তা এবং বিচারপতি এস সি দাসের ডিভিশন বেঞ্চ এক আদেশে ২০১০ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত নিযুক্ত হওয়া সব সরকারি শিক্ষকের নিযুক্তি বাতিল করে দেয়৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top