News Flash

  • Home
  • Uncategorized
  • অস্ত্রপ্রসাররোধের গতি বৃদ্ধি করতে এনএসজি-তে ভারতকে চায় জাপান
Image

অস্ত্রপ্রসাররোধের গতি বৃদ্ধি করতে এনএসজি-তে ভারতকে চায় জাপান

টোকিও, ৫ সেপ্টেম্বর (হি.স.) : চিন যতই আপত্তি করুক, এনএসজি-তে অন্তর্ভুক্তির বিষয়ে ভারতের পাশেই দাঁড়াচ্ছে দীর্ঘদিনের japan flagসঙ্গী জাপান| এই বছরের প্রথমদিকে সিওলে অনুষ্ঠিত এনএসজি-র বৈঠকে ভারতের সদস্যপদ মঞ্জুর না হওয়ার পর এই প্রথম সরকারিভাবে মুখ খুলল তারা| টোকিও জানিয়েছে, দিল্লি যাতে এনএসজি-তে প্রবেশাধিকার পায়, সে জন্য অন্যান্য সদস্য দেশের সঙ্গে আলোচনা চালাবে তারা| কারণ, ভারতের প্রবেশের ফলে পাবে|
একসময়ে ভারতে ডেপুটি চিফ অফ মিশনের দায়িত্ব থাকা ও বর্তমানে জাপানের ডিরেক্টর জেনেরাল অফ প্রেস ও কূটনৈতিক ব্যক্তিত্ব ইয়াসুহিসা কুয়ামারা বলেন, ভারত যাতে সদস্যপদ না পায় তারজন্য চিনের কর্মকাণ্ড সবাই প্রত্যক্ষ করেছে| তবে আমরাও অতীতের মতোই ভারতের পাশে আছি| আর ভারতকে এনএসজি সদস্যপদ পেতে সবরকম সাহায্য করতে চাই| এই ব্যাপারে বাকি সদস্য দেশগুলির সঙ্গে আলোচনাও চালানো হচ্ছে| তবে এই বিষয়ে এনএসজি-এর বৈঠকে আমরা কোনও আলোচনা করিনি| কারণ আমাদের লক্ষ্য হল এই বিষয়ে আগে অন্যদেশগুলির মধ্যে সচেতনতা তৈরি করা| আমরা সেই লক্ষ্যে আমাদের কাজ করছি| তবে এই ব্যাপারে অন্যদেশগুলিকেও এগিয়ে আসতে হবে|
এই বিষয়ে জাপানের আরও এক কূটনৈতিক মাসাউকি টাগা জানান, এনএসজি-তে ভারতের অন্তর্ভুক্তি জাপানকেও এনএসজি-র উদ্দেশ্য পূরণে সাহায্য করবে| চিন যে ভাবে পাকিস্তানকে পরমাণু অস্ত্রের বিষয়ে পদ্ধতি ও উপাদান দিয়ে সাহায্য করছে তা এনএসজি ও এনপিটি-এর নিয়মের পরিপন্থী| তারা যে কারণ দেখিয়ে ভারতকে এনএসজি-র সদস্যপদ নিতে বাধা দিচ্ছে| নিজেরাই সেই নিয়ম রীতিমতো ৱুক ঠুকে ভাঙছে| এই বিষয়ে প্রতিরোধ হওয়া দরকার| তাই অস্ত্র প্রসার রোধ করতে এনএসজি-তে ভারতকে চাই|
জাপান অবশ্য স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভারত এনপিটি সই না করলেও অস্ত্রপ্রসাররোধে উল্লেখযোগ্য অবদান রেখেছে, তাই তাদের এনএসজি সদস্যপদের দাবি যুক্তিযুক্ত| পাকিস্তানের নাম না করে তাদের মন্তব্য, কিছু দেশকে এ ব্যাপারে আরও চেষ্টা করতে হবে|-

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top