মানিলা, ৬ সেপ্টেম্বর (হি.স.) : মার্কিন প্রেসিডেন্ট বরাক ওবামাকে উদ্দেশ্য করে গালি দেওয়ায় ফিলিপাইনের প্রেসিডেন্ট
রডরিগো দুর্দাতের সঙ্গে বৈঠক বাতিল করল হোয়াইট হাউজ| মঙ্গলবার এই দুদেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে বৈঠক হওয়ার কথা ছিল|
মঙ্গলবার খবরে বলা হয়েছে, এদিন লাওসে ওবামার সঙ্গে রডরিগোর বৈঠক করার কথা ছিল| বৈঠকে ফিলিপাইনে মাদক ব্যবসায়ীদের নির্বিচারে হত্যার বিষয় নিয়েও কথা হতে পারে বলে আগেভাগেই জানিয়েছিল হোয়াইট হাউজ| এরই উত্তরে রডরিগো ওবামাকে উদ্দেশ্য করে বলেন, সে (ওবামা) নিজেকে কি মনে করেন? আমি আমেরিকার পুতুল নই| আমি একটি সার্বভৌম ও স্বাধীন দেশের প্রেসিডেন্ট| ফিলিপাইনের জনগণ বাদে আর কারও কাছে জবাবদিহি দিতে বাধ্য নই আমি| এই সময় তিনি মার্কিন প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে বাজে শব্দও ব্যবহার করেন|
উল্লেখ্য, চলতি বছরে ক্ষমতায় আসার পর মাদক ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রডরিগো দুর্দাত| দেশের পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনীকে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সরাসরি গুলির ঘোষণা করেন তিনি| রডরিগো ক্ষমতায় আসার পর থেকে পুলিশের গুলিতে এ পর্যন্ত প্রায় দুহাজার জনের মৃতু্য হয়েছে|
ওবামাকে গালি দেওয়ায় ফিলিপাইনের সঙ্গে বৈঠক বাতিল করল হোয়াইট হাউজ
Releated Posts
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…
রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ
আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…
এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা
শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…


















