News Flash

  • Home
  • Uncategorized
  • বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর শ্লীলতাহানির মামলায় অভিযুক্ত ইঞ্জিনীয়ারের আত্মসমর্পণ কোর্টে, পক্ষে বিপক্ষে নামল দুই গোষ্ঠী, থানায় ডেপুটেশন
Image

বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর শ্লীলতাহানির মামলায় অভিযুক্ত ইঞ্জিনীয়ারের আত্মসমর্পণ কোর্টে, পক্ষে বিপক্ষে নামল দুই গোষ্ঠী, থানায় ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ সেপ্ঢেম্বর৷৷ রাজধানীর দক্ষিণাঞ্চল মিলন চক্র এলাকায় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে Photo 2শ্লীলতহানি ও ধর্ষণের চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার পারদ তুঙ্গে উঠেছে৷ ছাত্র টিএসইউ ঘটনার প্রতিবাদে শনিবার আগরতলায় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল সংগঠিত করেছে৷ অভিযুক্তকে গ্রেপ্তারের দাবীতে আগরতলা পশ্চিম মহিলা থানায় ডেপুটেশন দেওয়া হয়েছে৷ অপরদিকে, বিশ্ববিদ্যালয়ের ছাত্রীটি যে এলাকায় ভাড়া থাকত ঐ এলাকার লোকজন ছাত্রীটির বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনেছেন৷ ছাত্রীটি বাড়ির মালিককে মিথ্যা অভিযোগে ফাঁসিয়েছে৷ ছাত্রীটির বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনে পশ্চিম আগরতলা মহিলা থানায় ডেপুটেশন প্রদান করেছে৷
সংবাদ সূত্রে জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী মিলনচক্র এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকত৷ বাড়ির মালিক নিজেই নাকি ছাত্রীটির শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা করে৷ বাড়ির মালিকের নাম মৃণাল কান্তি মজুমদার৷ এই ব্যাপারে পশ্চিম আগরতলা মহিলা থানায় দুটি পৃথক মামলা রুজু করা হয়েছে৷
Photo 3ঘটনার বিবরণ দিয়ে ঐ যুবতী জানিয়েছেন, এদিন সকালে দা খোঁজার বাহানায় বাড়ির মালিক মৃণাল মজুমদার ভাড়াটিয়া ঐ যুবতীর ঘরে ঢুকে৷ যুবতী কিছু বুঝে ওঠার আগেই মৃণাল তাকে ঝাপটে ধরে৷ সঙ্গে সঙ্গেই মেয়েটি চিৎকার করলে মৃণাল ঘর থেকে বেরিয়ে যায়৷ মেয়েটির চিৎকার শুনে আশেপাশের বাড়ির লোকজন ছুটে যায়৷ আতঙ্কগ্রস্থ অবস্থায় নির্যাতিতা যুবতী চলে আসেন পশ্চিম আগরতলা মহিলা থানায়৷ বাড়ির মালিকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন তিনি৷ মামলার নম্বর ৬৯/১৬৷ তার বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩৫৪(বি) ও ৪৪৮ ধারায় মামলা নেওয়া হয়েছে৷
এদিকে, অভিযুক্ত মৃণাল কান্তি মজুমদার শনিবার আদালতে আত্মসমর্পণ করেছেন৷ পুলিশ তাকে আদালতে তুলছে৷ পুলিশ বিচারকের কাছে অভিযুক্তকে তিন দিনের পুলিশ রিমান্ড দেওয়ার জন্য আর্জি জানিয়েছে৷ অন্যদিকে, শনিবার দুপুরে ছাত্র সংগঠন টিএসইউর তরফ থেকে রাজধানী আগরতলায় একটি বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়েছে৷ ছাত্র সংগঠনটির দাবী অভিযুক্ত ইঞ্জিনীয়ারকে অবিলেম্ব গ্রেপ্তার করতে হবে৷ এই দাবীতে টিএসইউর পক্ষ থেকে এক প্রতিনিধি দল পশ্চিম আগরতলা মহিলা থানায় যান এবং পুলিশ আধিকীরকের কাছে স্মারকলিপি তুলে দিয়েছেন৷
শ্লীলতাহানির মামলায় অভিযুক্ত মৃণাল কান্তি মজুমদারকে আইনী ঝামেলা থেকে মুক্ত করার দাবীতে শনিবার দুপুরে শ্রী মজুমদারের বাড়ির আশেপাশের কয়েকজন মহিলা ডেপুটেশন দিয়েছেন পশ্চিম আগরতলা মহিলা থানায়৷ প্রতিবেশী মহিলাদের বক্তব্য মৃণাল কান্তি মজুমদারের বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা৷ শ্রীমজুমদার অত্যন্ত সজ্জন ব্যক্তি৷ পরিকল্পিতভাবে তাকে ফাঁসানো হয়েছে৷ তিনি এই ধরনের কোন কাজই করতে পারেন না৷
একের পর এক নারী সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের জনমনে চাঞ্চল্য ছড়িয়ে পড়ছে৷ কখনো থানার অভ্যন্তরে মহিলা পুলিশ কর্মীকে ধর্ষণ, কখনো টিসিএস অফিসার কর্তৃক ধর্ষণ, এখন পুর্ত্ত দপ্তরের ইঞ্জিনীয়ার কর্তৃক বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর শ্লীলতাহানি৷ একের পর এক নারী সংক্রান্ত ঘটনা ঘটে চলেছে রাজ্যের গ্রাম পাহাড় থেকে শুরু করে রাজধানী আগরতলা শহরে৷ এই ধরনের ঘটনার উত্তরোত্তর বৃদ্ধিতে তথ্যাভিজ্ঞ মহলে রীতিমতো উদ্বেগের সৃষ্টি হয়েছে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top