News Flash

  • Home
  • Uncategorized
  • বিশালগড়ে হরিয়ানাগামী লরিতে অর্ধকোটি টাকার গাঁজা উদ্ধার
Image

বিশালগড়ে হরিয়ানাগামী লরিতে অর্ধকোটি টাকার গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৩ সেপ্ঢেম্বর৷৷ বিএসএফ এবং পুলিশের যৌথ অভিযানে বিশালগড় গকুলনগর বিএসএফ ক্যাস্পের Photo 6জি ব্রাঞ্চের ডেপুটি কমান্ডেন্ট এন পি সিং গোপন খবরের ভিত্তিতে উত পেতে বসে থাকে বিশালগড় ভুইয়ারমাথা এলাকায়৷ হরিয়ানাগামী একটি লরি করে বেশ কয়েক হাজার শুকনো গাঁজা উদ্ধার করে৷ যার বাজার মূল্য আনুমানিক অর্ধকোটি টাকা৷ সঙ্গে সঙ্গে গকুলনগর বিএসএফ খবর দেয় বিশালগড় থানায় পুলিশকে৷ ছুটে আসেন এ আই প্রশান্ত কুমার দেব ও অন্যান্য পুলিশ কর্মীরা৷ এইচ আর-৫৮এ-১৮৩৭ নম্বরের গাঁজা বোঝাই লরিটি আগরতলায় দিকে যেতেই গাড়িটির আটক করে পুলিশ ও বিএসএফ৷ তল্লাশী চালিয়ে ২৬ কেজি ওজনের ৩৫টি  গাঁজার বস্তা উদ্ধার করা হয়৷ গাড়ির চালক জসমির সিং এবং সহ চালক সুরীজৎ সিংকে ওগাড়ি সহ আটক করে বিশালগড় থানায় নিয়ে যাওয়া হয়৷ খবর পেয়ে ছুটে আসেন ডি আই জি (বিএসএফ) অশোক কুমার যাদব এবং পুলিশ সুপার সুদীপ্ত দাস সহ অন্যান্য অফিসাররা৷ এদিকে সামান্য পরিমান গাঁজার প্যাকেট পরীক্ষা করার জন্য ল্যাবে পাঠিয়ে দেওয়া হয়েছে৷ উদ্ধারকৃত গাঁজার বস্তাগুলো বিশালগড় থানার মালখানায় রাখা হয়েছে বলে জানা গেছে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top