News Flash

  • Home
  • Uncategorized
  • আয়ের বৈষম্য প্রথম রাশিয়া, দ্বিতীয় ভারত
Image

আয়ের বৈষম্য প্রথম রাশিয়া, দ্বিতীয় ভারত

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (হি.স.): আয়ের নিরিখে বৈষম্য দ্বিতীয় ভারত । এমনটাই দাবি সম্পদ পরামর্শদাতা সংস্থা নিউ ওয়ার্ল্ড ওয়েলথ-এর । একটা দেশের মোট সম্পদের কতটা মিলিয়নিয়ার ধনকুবেররা, মানে ১০ লাখ ডলার বা তার বেশি সম্পদের অধিকারী, নিয়ন্ত্রন করেন তাই দিয়েই বৈষম্য মেপেছে সংস্থাটি। দেখা যাচ্ছে, পৃথিবীতে সবচেয়ে বেশি আয় বৈষম্য আছে রাশিয়ায়। সেখানে মোট সম্পদের ৬২%‌ নিয়ন্ত্রন করেন মিলিওনিয়াররা। দ্বিতীয় স্থানেই ভারত। এখানে মোট সম্পদের ৫৪%‌ ধনকুবেরদের কুক্ষিগত।
নিউ ওয়ার্ল্ড ওয়েলথের রিপোর্ট বলছে, ব্যক্তি সম্পদের পরিমাণের নিরিখে ভারত সম্প্রতি বিশ্বের ১০টি ধনী দেশের মধ্যে স্থান করে নিয়েছে। এখানে বাসিন্দাদের হাতে রয়েছে ৫,৬০,০০০ কোটি ডলার। কিন্তু এর বেশিরভাগটাই নিয়ন্ত্রন করেন ধনীরা। সাধারণ গরিব, মধ্যবিত্ত ভারতীয়দের অবস্থা খুবই ঢিলে।রিপোর্ট অনুসারে, কোনও দেশের মোট সম্পদের ৫০ শতাংশের ওপর ধনীদের নিয়ন্ত্রনে চলে গেলে মধ্যবিত্ত শ্রেণীর আর তেমন কিছুই করার থাকেনা, তাঁদের জীবনমানের নিয়ন্ত্রক হয়ে দাঁড়ান ধনীরাই।
আয়ের সাম্যের দিক দিয়ে দেখলে বিশ্বের এক নম্বরে জাপান। সেখানে মোট সম্পদের মাত্র ২২%‌ নিয়ন্ত্রণ করেন ধনীরা। অস্ট্রেলিয়াও ভালো জায়গায়। সে দেশের সম্পদের মাত্র ২৮%‌ ধনীদের নিয়ন্ত্রণে। আশ্চর্যরকমভাবে আমেরিকা এই সূচকে বেশ ভালো অবস্থায়। মার্কিন ধনীরা দেশের সম্পদের মাত্র ৩২%‌ নিয়ন্ত্রণ করেন। দেখা যাচ্ছে, সাম্যের দিক দিয়ে ভারতের থেকেও অনেক এগিয়ে মার্কিনীরা। এমনকি ইংল্যান্ডও আমাদের থেকে এগিয়ে। সেখানে সম্পদের ৩৫%‌ ধনীদের কব্জায়।‌

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top