News Flash

  • Home
  • Uncategorized
  • সিঁদ কেটে ঘরে ঢুকল দুসৃকতিরা, ধর্ষণে ব্যর্থ হয়ে কুপিয়ে জখম দুই সন্তানের জননীকে
Image

সিঁদ কেটে ঘরে ঢুকল দুসৃকতিরা, ধর্ষণে ব্যর্থ হয়ে কুপিয়ে জখম দুই সন্তানের জননীকে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ সেপ্ঢেম্বর৷৷ আবারো নারী নির্যাতনের ঘটনা ঘটল বিলোনীয়ায়৷ শুক্রবার রাত আড়াইটা rapelogoনাগাদ বিলোনীয়ার ঝরঝরি এলাকায় দুই সন্তানের জননী ২৮ বছর বয়সী মহিলাকে ধর্ষণ করতে না পেরে রক্তাক্ত করল দুই যুবক৷ বর্তমানে ঐ মহিলা বিলোনীয়া হাসপাতালে চিকিৎসাধীন৷ পুরো ঘটনা জানিয়ে বিলোনীয়া থানায় একটি মামলা করা হয়েছে জসিম মিয়া (২১) এবং মুক্তার মিয়া (৩৫) এর বিরুদ্ধে৷ দুজনই পলাতক৷ দুজনই শাসক দলের ক্যাডার বলে জানা গিয়েছে৷
সংবাদে প্রকাশ, ঐ মহিলা দুই সন্তানকে নিয়ে একা থাকেন ঝরঝরি এলাকায়৷ স্বামী কর্মসূত্রে বিদেশে থাকেন৷ কয়েকদিন ধরে এই দুই ক্যাডারের নজরে পড়ে ঐ মহিলা৷ গত মঙ্গলবার রাতে মহিলার বাড়িতে হানা দেয় সিঁধ কেটে ঘরে ঢুকার চেষ্টা করে৷ সেইবার চেষ্টা ব্যর্থ হলে এবং পরের দিন মহিলা এলাকাবাসী সহ পঞ্চায়েতে বিচার চান৷ সকলে ঐদিন মহিলাকে আশ্বস্ত করেন পুনরায় এই ধরনের ঘটনা ঘটবে না৷ তারপরও ঐ মহিলা নিরাপত্তাহীনতায় ভুগতেন৷ তাই তার ভাই ও মা এসে তার সাথে রাতে থাকতেন৷ শুক্রবার আবার মহিলা একা ছিল৷ এই সুযোগে ঐ দুই যুবক সিঁধ কেটে ঘরে ঢুকে মহিলার উপর ঝাপিয়ে পড়ে৷ মহিলার দুই সন্তানকেও মেরে ফেলার হুমকি দেয় মারধর করে৷ ধর্ষণে ব্যর্থ হয়ে অবশেষে মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় ও আঘাত করে৷ এতে মহিলার একটি কানও কেটে যায়৷ রক্তাক্ত অবস্থায় রাত তিনটা নাগাদ পুলিশের সাহায্যে মহিলার বাপের বাড়ীর লোকজন বিলোনীয়া হাসপাতালে নিয়ে যায়৷ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ঐ মহিলা৷ মহিলার ভাই জানান দুসৃকতিরী ঘটনার আগে বাড়ীর বিদ্যুৎ সংযোগ করে দেয়৷ রাতে যখন বাড়ী আসে তখন দেখতে পায় এই বাড়ী ছাড়া সব বাড়ীতে বিদ্যুৎ রয়েছে৷ এই ঘটনা পরিকল্পিত বলে জানান মহিলার আরেক ভাই৷ গত মঙ্গলবারের বিচারসভায় তিনিও উপস্থিত ছিলেন৷ তবে মহিলা থানা এবং বিলোনীয়া থানা দুই থানার পুলিশ ঘটনাস্থলে গেলেও কেউই মামলা নিয়ে তদন্ত শুরু করেনি৷ আর পুলিশের এই গরিমসিতে আসামী পালিয়ে আত্মগোপন করেছে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top