News Flash

  • Home
  • Uncategorized
  • বটলতায় জুয়ার রমরমা পুলিশের জালে সাতজন

বটলতায় জুয়ার রমরমা পুলিশের জালে সাতজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ সেপ্ঢেম্বর৷৷ রাজধানী আগরতলা শহরের বটতলা এলাকা থেকে স্থানীয় ফাঁড়ির পুলিশ সাতজন police logo-4জুয়ারিকে আটক করেছেন৷ তারা হল, রামু সরকার, অবনী দাস, মালো মিয়া, মোহন দেব, অভিজিৎ সুত্রধর, পৃথ্বিশ সুত্রধর এবং তৈরান রহমান৷ তাদের কাছ থেকে নগদ ছয় হাজার তিনশ পচিশ টাকা এবং অন্যান্য কিছু সামগ্রী উদ্ধার করা হয়েছে৷ শনিবার তাদের আদালতে সোপর্দ করা হয়৷ বটতলা আউটপোস্টের ওসি জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই বটতলা বাজার এলাকায় জুয়ার রমরমা চলছি৷ সুনির্দিষ্ট খবরের ভিত্তিতেই তাদেরকে আটক করা হয়েছে৷ তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা নেওয়া হয়েছে৷ এই ধরনের অভিযান আগমীদিনেও অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে৷ উল্লেখ্য রাজধানী অগরতলা শহরের বিভিন্ন স্থানে জুয়ার রমরমা৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top