News Flash

  • Home
  • Uncategorized
  • ভিয়েতনামে মোদী, সাক্ষরিত ১২টি চুক্তি
Image

ভিয়েতনামে মোদী, সাক্ষরিত ১২টি চুক্তি

নয়াদিল্লি ও হ্যানয়, ৩ সেপ্টেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভিয়েতনাম সফর `সফল’ বলাই চলে| ভারত ও modiভিয়েতনামের মধ্যে সাক্ষরিত হল মোট ১২টি চুক্তি| এরমধ্যে প্রতিরক্ষা ও বাণিজ্য সংক্রান্ত একাধিক চুক্তি রয়েছে| দু’দেশের সম্পর্ক আরও মজবুত করতে শুক্রবারই হ্যানয়ে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| শনিবার হ্যানয়ের প্রেসিডেন্সিয়াল প্যালেসে আনুষ্ঠানিকভাবে সম্মান জানানো হয় তাঁকে| ভারতের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান ভিয়েতনামের প্রধানমন্ত্রী নুয়েন জুয়ান ফুক| দু’দেশের রাষ্ট্রনেতাদের উপস্থিতিতে প্রতিরক্ষা, নিরাপত্তা, বাণিজ্য সহ একাধিক বিষয়ে আলোচনা হয় এদিন|
বিশেষজ্ঞ মহলের ধারনা, বাণিজ্যের দিক থেকে এই সফরে লাভবান হবে ভারত| বিদেশমন্ত্রক সূত্রে খবর, বিগত কয়েক বছর ধরে ভারত ও ভিয়েতনামের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বেড়েছে ২৬ শতাংশ| এবার দিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ গিয়ে দাঁড়াবে ৭.৮ বিলিয়ন ডলারে| তা ছাড়া ২০২০ সালের মধ্যে ভারতের লক্ষ্যমাত্রা ১৫ বিলিয়ন ডলার|
দু’দিনের ভিয়েতনাম সফর সেরে জি-২০ সম্মেলনে যোগ দিতে চিনে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে মোদীর| তা ছাড়া এবারের সম্মেলনে সীমান্তে অস্থিরতা ও সন্ত্রাসবাদের প্রসঙ্গও উঠে আসবে বলে মনে করা হচ্ছে|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top