News Flash

  • Home
  • Uncategorized
  • ধর্মঘটে স্তব্ধ ত্রিপুরাও
Image

ধর্মঘটে স্তব্ধ ত্রিপুরাও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা ২ সেপ্ঢেম্বর ৷৷ মানুষের সচেতন স্বতস্ফূর্ত অংশ গ্রহণে ১১ টি ট্রেড ইউনিয়নের ডাকা ধর্মঘট Photo 1সর্বাত্মক সফল হয়েছে বলে দাবি করেছেন সিআইটিইউ রাজ্য নেতৃবৃন্দ৷ ধর্মঘটকে অভূতপূর্ব বলে আখ্যায়িত করেছেন সিট্যুর রাজ্য সম্পাদক তথা সাংসদ শংকর প্রসাদ দত্ত৷
১১টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকা দেশব্যাপী ধর্মঘট ত্রিপুরায় সফল হয়েছে৷ রাজ্যের সচেতন মানুষ স্বতর্স্ফুতভাবে বন্ধে সামিল হয়েছেন বলে দাবি করেছেন সিট্যুর রাজ্য সাধারণ সম্পাদক তথা সাংসদ শংকর প্রসাদ দত্ত৷ তিনি বলেন, বন্ধে অভূতপূর্ব সাড়া মিলেছে৷ বহু বছরের মধ্যে এটি একটি সফল কর্মসূচী৷ সকাল থেকেই ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ ছিল৷ দূরপাল্লার যানবাহন চলাচল করেনি৷ জাতীয় সড়ক থেকে শুরু করে রাজ্যের প্রতিটি জেলা, মহকুমা ও ব্লক স্তরের রাস্তাঘাটেও যানবাহন চলাচল করেনি৷ রাস্তাঘাট ছিল শুনশান৷ ছোট ছোট বাচ্চারা একা রাস্তা পারাপার হয়েছে৷ রাজ্যের সমস্ত অফিস, কেন্দ্রীয় সরকারের অফিস, সুকল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল৷ ব্যাঙ্কের সমস্ত শাখা বন্ধ ছিল৷ ইন্সুরেন্সের শাখাগুলিও বন্ধ ছিল৷ রাজ্যে যে সমস্ত আধা সরকারি সংস্থা রয়েছে সেগুলিও বন্ধে অংশ গ্রহণ করেছে৷ পোস্ট অফিস থেকে শুরু করে এজি অফিস বন্ধ ছিল৷ ওএনজিসির মতো রাষ্ট্রায়ত্ত সংস্থা সমস্ত কাজকর্ম আজ বন্ধ রেখেছে৷ শুধুমাত্র বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাস সরবরাহ বহাল ছিল৷ বাজার হাট দোকান পাট বন্ধ ছিল৷ অন্যান্য বন্ধে একটা দুইটা প্যাটেল রিক্সা রাস্তায় নামতো৷ এই বন্ধে তাও দেখা যায়নি৷ সুকটার, বাইক ইত্যাদিও ছিল কম৷ প্রাইভেট গাড়িও রাস্তায় নামেনি৷ রাজ্যের বাসস্ট্যান্ডগুলি থেকে একটি গাড়িও বের হয়নি৷ ত্রিপুরায় ধর্মঘট মারাত্মক সফল করার জন্য সচেতন নাগরিকরা যে স্বতস্ফূর্তা দেখিয়েছেন তার জন্য সকলকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন সিট্যুর রাজ্য সম্পাদক শংকর প্রসাদ দত্ত৷ কেন্দ্রের সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে আয়োজিত ধর্মঘটে দেশব্যাপী ব্যাপক সাড়া পড়েছে বলেও সিট্যুর রাজ্য সম্পাদক দাবি করেছেন৷ এই বন্ধের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার যে নীতি নিয়ে দেশপরিচালনা করার চেষ্টা করছে দেশের মানুষ সেই নীতিকে প্রত্যাখ্যান করেছেন৷
সিট্যুর রাজ্য স ম্পাদক শংকর প্রসাদ দত্ত আরো বলেন, মমতা ব্যানার্জির সরকার পশ্চিমবঙ্গে বন্ধকে ব্যর্থ করার জন্য ২৬ আগস্ট সার্কুলার জারি করেছিল ১লা সেপ্ঢেম্বর থেকে ৫ই সেপ্ঢেম্বর পর্যন্ত সরকারি ও আধা সরকারি সংস্থার কেউ অফিসে অনুপস্থিত থাকতে পারবেন না৷ এটা ব্রিটিশ আমলের সার্কুলারের চেয়েও কঠোর বলে তিনি উল্লেখ করেন৷ নরেন্দ্র মোদির খুব কাছাকাছি যাবার জন্য মমতা ব্যনার্জি খুব সচেষ্ট হয়েছেন বলে তিনি উল্লেখ করেন৷
সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিট্যুর রাজ্য কার্যকরী সভাপতি পীযুষ নাগ, ত্রিপুরা কর্মচারী সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক অসীম পাল প্রমুখ৷
১০টি ট্রেড ইউনিয়নের ডাকা দেশব্যাপী ধর্মঘট সফল হয়েছে দাবি করে রাজধানী আগরতলা শহরে মিছিল সংগঠিত করেছে এস ইউসিআই৷
১১ দফা দাবিতে ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকে শুক্রবার দেশব্যাপী ধর্মঘট পালিত হয়৷ ধর্মঘট সফল হয়েছে বলে দাবি করেছে এসইউসিআই৷ সংগঠনের পক্ষ থেকে বনধ সফল হয়েছে দাবি করে আগরতলা শহরে মিছিল সংগটিত করা হয়৷ শ্রমজীবী মানুষের উপর দিনদিন অত্যাচার বেড়ে চলেছে৷ যে শ্রম বিরোধী আইন কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকার প্রয়োগ করতে চলেছে তার বিরুদ্ধে এই বন্ধ৷ কেন্দ্রীয় সরকারের শ্রমবিরোধী নীতি অবিলম্বে প্রত্যাহার করে নিতে দাবি জানানো হয়েছে৷

youtu.be/4kaiIQYZxyE

ধর্মঘট সফল হওয়ার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে রাজ্যবাসীকে অভিনন্দন জানানো হয়েছে৷ শ্রমিক স্বার্থ রক্ষায় আগামীদিনে আন্দোলনে সামিল হওয়ার জন্য প্রস্তুত থাকতে আহ্বান জানানো হয়েছে৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top