News Flash

  • Home
  • Uncategorized
  • এবার রুপো পদকও সোনার পদকে বদলে যেতে পারে
Image

এবার রুপো পদকও সোনার পদকে বদলে যেতে পারে

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (হি.স.) : রিও অলিম্পিকে নকআউটের প্রথম পর্যায়ে হেরেই বিদায় নিতে হলেও চারবছর আগে লন্ডন RIOঅলিম্পিকে জেতা তাঁর ব্রোঞ্জ পদক রুপোয় বদলে যাচ্ছে বলে কয়েকদিন আগেই জানা গিয়েছিল| লন্ডনে রুপো জয়ী রুশ কুস্তিগির ডোপ টেস্টে উত্তীর্ণ না হওয়ায় তার থেকে পদক কেড়ে নেওয়া হচ্ছে বলে জানা যায়| কিন্তু এবার যোগেশ্বর দত্তর ব্রোঞ্জ সোনাতেও বদলে যেতে পারে বলে গুঞ্জন উঠেছে| জানা গিয়েছে, এবার লন্ডন অলিম্পিকে সোনাজয়ী আরেক কুস্তিগির আজেরবাইজানের আসগারভো ডোপিংয়ে অভিযুক্ত হয়েছেন|
২০১২-র লন্ডন অলিম্পিকে রুপো পেয়েছিলেন রাশিয়ার কুডুখোব| নতুন নিয়ম আসার পরে ডোপ পরীক্ষা করা হয় রাশিয়ান ওই কুস্তিগিরের| এবার রাশিয়ার ডোপিং কেলেঙ্কারি সামনে আসার পর ফের নতুন করে পরীক্ষা হয়| সেখানেই জানা যায়, লন্ডন অলিম্পিকে ডোপিং করেছিলেন কুডুখোব| ২০১৩ সালে গাড়ি দুর্ঘটনায় মৃতু্য হয়| তাই অলিম্পিক কমিটি যোগেশ্বরকে লন্ডন অলিম্পিকে রুপো দেওয়ার কথা ঘোষণা করে| কিন্তু এবার সোনাজয়ী কুস্তিগির আসগারভের বিরুদ্ধেও ডোপিংয়ের অভিযোগ ওঠায় যোগেশ্বর দত্তর ব্রোঞ্জ পদক সোনায় বদলে যেতে পারে বলে সূত্রের খবর| হিন্দুস্থান সমাচার| ০৩০৯২০১৬|
২৫
আগামী ১৩ অক্টোবর উত্তরপ্রদেশের বিরুদ্ধে খেলে রঞ্জি অভিযান শুরু করবে বাংলা
কলকাতা, ৩ সেপ্টেম্বর (হি.স.) : আগামী ১৩ অক্টোবর জয়পুরে উত্তরপ্রদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়ে রঞ্জি অভিযান শুরু করছে বাংলা| এবার ঘরের মাঠে তাদের খেলার সুযোগ নেই| ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে চলতি মরশুমের রঞ্জির সূচি প্রকাশ করা হয়েছে| তাতে বাংলার গ্রুপে রয়েছে উত্তরপ্রদেশ, বরোদা, পাঞ্জাব, মধ্যপ্রদেশ, গুজরাট, তামিলনাডু ও রেলওয়েজ| এবার কোনও দলই ঘরের মাঠে খেলার সুযোগ পাবে না| গতবছর উইকেট নিয়ে বহু বিতর্ক দেখা দেওয়ায় তাই ঘরের মাঠে খেলার সুবিধা যাতে কোনও দল নিতে না পারে এজন্যই এই সিদ্ধান্ত নিয়েছে বোর্ড|
আগামী ৬ অক্টোবর রঞ্জি শুরু হলেও প্রথম রাউন্ডে বাংলার কোনও খেলা নেই| মনোজদের দ্বিতীয় ম্যাচ ২০ অক্টোবর পাঞ্জাবের বিরুদ্ধে বিলাসপুরে| পরের ম্যাচ ২৭ অক্টোবর ধর্মশালায় রেলওয়েজের বিরুদ্ধে| ৫ নভেম্বর বাংলার পরবর্তী প্রতিপক্ষ গুজরাট| তারপর ১৩ নভেম্বর তামিলনাডু, ২১ নভেম্বর বরোদা, ২৯ নভেম্বর মুম্বইয়ের বিরুদ্ধে খেলবে বাংলা| গ্রুপ লিগে মনোজরা শেষ ম্যাচ খেলতে নামবে ৭ ডিসেম্বর, মধ্যপ্রদেশের বিরুদ্ধে|

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top