নয়াদিল্লি, ০৩ সেপ্টেম্বর (হি.স.) : ট্রেনে বিয়ে করার কথা যঁারা ভাবছেন, তঁাদের জন্য সুখবর| এবার ট্রেনে বিয়ে করার সব
ব্যবস্থা করবে ইন্ডিয়ান রেলওয়েজ কেটারিং অ্যান্ড টুরিজম কর্পোরেশন (আইআরসিটিসি)|
ভারতের বিলাসবহুল বা লাগজারি ট্রেনগুলির তালিকায় রয়েছে প্যালেস অন হুইলস্, ডেকান ওডিসি, গোল্ডেন চ্যারিয়ট ও রয়্যাল রাজস্থান অন হুইলস্| এই ট্রেনগুলিকেই বিয়ের জন্য ভাড়া দেবে ভারতীয় রেল| থাকবে পাঁচ তারা ব্যবস্থা| সারা দেশ জুড়ে ট্রেন ছুটবে| আর বিয়ের সমস্ত অনুষ্ঠান পালিত হবে চলন্ত ট্রেনেই| এর জন্য অবশ্য স্পেশাল প্যাকেজের ব্যবস্থা করা হবে| সঙ্গ দেবেন ওয়েডিং প্ল্যানাররাও| বুক করা যাবে লাগজ়ারি ও সেমি-লাগজ়ারি কোচ| ট্র্যাভেল সার্কিট, খাবারদাবার, আমন্ত্রিতদের তালিকা নির্বাচন করা যাবে| থাকবে স্পা ও সউনার ব্যবস্থাও|
রেলের এক উচ্চপদস্থ অফিসার জানান, বড় বড় হোটেল, রিসর্ট ও ফার্মহাউজে যেমনভাবে বিয়ের আয়োজন করা হয়, এখানেও তেমনই সুব্যবস্থা করা হবে| তবে প্যাকেজ কেমন হবে, তা নিয়ে ফাইনাল সিদ্ধান্ত নেওয়া হয়নি| এখনকার বুকিংয়ের উপর নির্ভর করে প্রাথমিক প্যাকেজ তৈরি করব আমরা|
বিয়ে করার জন্য ভাড়া পাওয়া যাবে ট্রেন
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















