মুম্বাই, ৩ সেপ্টেম্বর (হি.স.) : উত্সবের মরশুম শুরুর আগেই ফের বাড়ল সোনার দাম| সাধারণ মধ্যবিত্তের নাগালের বাইরে
চলে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে সোনা| শনিবার প্রতি ১০ গ্রাম কাঁচা সোনার দাম ছুঁয়ে ৩১,০০০ টাকা| দাম বেড়েছে রুপোরও|
বিশ্ববাজারে সোনা-রুপোর দামবৃদ্ধির প্রভাব পড়ল ভারতেও| প্রতি ১০ গ্রামে দাম ৩১,০০০ টাকা ছাড়িয়ে গেল সোনা| এদিন সোনার দাম বেড়েছে ৩০ টাকা| শুক্রবারও প্রতি ১০ গ্রাম সোনার দাম ২০ টাকা বেড়েছিল| অর্থাত্ দুদিনে সোনার দাম বাড়ল ৫০ টাকা| গয়নার সোনা বিক্রি হয়েছে ৩০,৮৫০ টাকা প্রতি ১০ গ্রাম দরে|
চলতি সপ্তাহেই প্রকাশ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মসংস্থানের পরিসংখ্যান| তাতে লক্ষ্যমাত্রা ছুঁতে পারেনি ওবামা প্রশাসন| তার পর থেকেই হিড়িক পড়েছে সোনা কেনার| শুক্রবারের কেনাবেচায় নিউ ইয়র্কে ১০ গ্রাম সোনার দাম বেড়েছে ০.৭ শতাংশ| একই অবস্থা রুপোরও| শনিবার ভারতের বাজারে প্রতি কেজি রুপোর দাম বেড়েছে ৮০০ টাকা| রুপোর দাম বেড়ে হয়েছে প্রতি কেজি ৪৫,৯০০ টাকা|
ফের বাড়ল সোনা-রুপোর দাম
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















