News Flash

  • Home
  • Uncategorized
  • বিয়ে করার জন্য ভাড়া পাওয়া যাবে ট্রেন
Image

বিয়ে করার জন্য ভাড়া পাওয়া যাবে ট্রেন

নয়াদিল্লি, ০৩ সেপ্টেম্বর (হি.স.) : ট্রেনে বিয়ে করার কথা যঁারা ভাবছেন, তঁাদের জন্য সুখবর| এবার ট্রেনে বিয়ে করার সব Trainব্যবস্থা করবে ইন্ডিয়ান রেলওয়েজ কেটারিং অ্যান্ড টুরিজম কর্পোরেশন (আইআরসিটিসি)|
ভারতের বিলাসবহুল বা লাগজারি ট্রেনগুলির তালিকায় রয়েছে প্যালেস অন হুইলস্‌, ডেকান ওডিসি, গোল্ডেন চ্যারিয়ট ও রয়্যাল রাজস্থান অন হুইলস্‌| এই ট্রেনগুলিকেই বিয়ের জন্য ভাড়া দেবে ভারতীয় রেল| থাকবে পাঁচ তারা ব্যবস্থা| সারা দেশ জুড়ে ট্রেন ছুটবে| আর বিয়ের সমস্ত অনুষ্ঠান পালিত হবে চলন্ত ট্রেনেই| এর জন্য অবশ্য স্পেশাল প্যাকেজের ব্যবস্থা করা হবে| সঙ্গ দেবেন ওয়েডিং প্ল্যানাররাও| বুক করা যাবে লাগজ়ারি ও সেমি-লাগজ়ারি কোচ| ট্র্যাভেল সার্কিট, খাবারদাবার, আমন্ত্রিতদের তালিকা নির্বাচন করা যাবে| থাকবে স্পা ও সউনার ব্যবস্থাও|
রেলের এক উচ্চপদস্থ অফিসার জানান, বড় বড় হোটেল, রিসর্ট ও ফার্মহাউজে যেমনভাবে বিয়ের আয়োজন করা হয়, এখানেও তেমনই সুব্যবস্থা করা হবে| তবে প্যাকেজ কেমন হবে, তা নিয়ে ফাইনাল সিদ্ধান্ত নেওয়া হয়নি| এখনকার বুকিংয়ের উপর নির্ভর করে প্রাথমিক প্যাকেজ তৈরি করব আমরা|

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top