News Flash

  • Home
  • Uncategorized
  • ধর্মঘটকে কেন্দ্র করে অমরপুরে ব্যবসায়ীকে মারধর, উত্তেজনা
Image

ধর্মঘটকে কেন্দ্র করে অমরপুরে ব্যবসায়ীকে মারধর, উত্তেজনা

বিশেষ প্রতিনিধি, অমরপুর, ২ সেপ্ঢেম্বর ৷৷ বাম শ্রমিক সংগঠন সিট্যু সহ দেশের ১০টি ট্রেড ইউনিয়নের ডাকা ধর্মঘটকে কেন্দ্র cituকরে অমরপুরের পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে উঠে৷ দীর্ঘদিন যাবত বিরোধী শূন্য থাকায় শাসক দলের ডাকা ধর্মঘট গুলি অমরপুরে শান্তিপূর্ণভাবে সফল হয়ে থাকলেও বর্তমানে বিজেপির উত্থানে শঙ্কিত শাসক দল সিপিএিম৷ যার ফলস্বরূপ শুক্রবার অমরপুরের বিভিন্ন এলাকায় বনধের পিকেটিং করতে গিয়ে শাসক দলের নেতাদের বাঁধার সম্মুখীন হতে হয়েছে৷
শুক্রবার সকালে শাসক দলের কর্মী সমর্থকরা যখন ধর্মঘটের সমর্থনে অমরপুর বাজারে পিকেটিং করছিল, তখন দেখতে প ায় যে বাজারের একটি টিফিনের দোকানের একটি দরজা খোলা৷ পিকেটাররা যখন ওই দোকান বন্ধ করার জন্য দোকান মালিককে বলে সে সময় দোকানের ভিতরে টিফিন করছিল বিজেপি নেতা মহিভূষণ চক্রবর্তী৷ বিজেপি নেতাকে দেখতে পেয়ে পিকেটাররা আরো উত্তেজিত হয়ে উঠে৷ পিকেটাররা বিজেপিকে নেতাকে দোকান থেকে বেরিয়ে আসতে হুমকি দেন বলে অভিযোগ৷ এদিকে বিজেপি নেতা মহিভূষণ চক্রবর্তী দোকান থেকে বেরিয়ে আসলে বট্টু মিয়া নামে এক অতি উৎসাহী যুব নাকি উনার ওপর আক্রমণ চালায় বলে অভিযোগ৷ মহিভূষণ চক্রবর্তীর অভিযোগ উনার হাত থেকে নাকি টাকা ছিনিয়ে নিয়েছে ওই শাসক দলের কর্মী৷
এদিকে, রাঙামাটি পান চৌমুহনী বাজারের ব্যবসায়ী তথা বিজেপি সমর্থক অমল মজুমদার শুক্রবার সকালে উনার গ্রীল ফেক্টরি খুললে পিকেটারদের আক্রমণের শিকার হতে হয়৷ অমল মজুমদারের অভিযোগ শাসক দলের বিভাগীয় সদস্য কমল দাসের নেতৃত্বে পিকেটাররা তার দোকানে আক্রমণ চালিয়েছে৷ দুটি ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বেলা ১২ টা নাগাদ বিজেপি অমরপুর মন্ডল অফিস থেকে দলের কর্মী সমর্থকদের একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিক্ষোভ মিছিলটি থানার ভিতরে ঢুকে বিক্ষোভ দেখাতে গিয়ে বিপত্তি দেখা দেয়৷ মহকুমা পুলিশ আধিকারিক সবিক দের নির্দেশে বিজেপির মোট সত্তর জন কর্মী সমর্থকদের গ্রেপ্তার করা পুলিশ প্রশাসনের বক্তব্য বিজেপির কর্মী সমর্থকরা থানার ভিতরে প্রবেশ করে বিক্ষোভ দেখিয়ে আইন ভেঙ্গেছে৷ তাই তাদের আইন মোতাবেক গ্রেপ্তার করা হয়েছে৷ গ্রেপ্তার করা বিজেপি কর্মীদের অমরপুর পুরাতন টাউন হলে অস্থয়ী কারাবাসে রাখাহয়৷ তবে বিজেপি নেতাদের দাবি অনুযায়ী বিকাল পাঁচটায় তাদের বিনা শর্তে মুক্তি দেওয়া হয়৷ এদিকে বীরগঞ্জ থানার পুলিশ বিজেপি কর্মীর উপর আক্রমণকারী দুই অভিযুক্তকে গ্রেপ্তার করার চেষ্টা চালাচ্ছে বলে জানা যায়৷ তবে সংবাদ লেখা পর্যন্ত ওই দুই অভিযুক্ত পলাতক বলে জানা যায়৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top