News Flash

  • Home
  • Uncategorized
  • ফের অশান্ত কাশ্মীর উপত্যকা, তিন জায়গায় পুনরায় জারি কারফিউ
Image

ফের অশান্ত কাশ্মীর উপত্যকা, তিন জায়গায় পুনরায় জারি কারফিউ

শ্রীনগর, ১ সেপ্টেম্বর (হি.স.): পুনরায় কারফিউ জারি হল কাশ্মীর উপত্যকায়| প্রত্যাহারের পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতে J&Kফের ভূস্বর্গে জারি হল কারফিউ| বিচ্ছিন্নতাবাদীরা প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, আগামী ৮ সেপ্টেম্বর পর‌্যন্ত কাশ্মীরে বনধ চলবে| তাই প্রশাসনের তরফে বারামুল্লা, নৌহাট্টা এবং এম আর গঞ্জে কারফিউ জারি করা হয়েছে|
বুধবার উপত্যকায় কারফিউ ওঠার পর পরই নতুন করে উত্তেজনা ছড়ায়| গুলিবিদ্ধ হয়ে মৃতু্য হয় দানিশ আহমেদ (১৮) নামে এক যুবকের| আবার কুলগাম জেলায় পিডিপি-র রাজ্যসভার সাংসদ নাজির আহমেদ লাওয়াইয়ের বাড়িতে হামলা চালানো হয়| প্রথমে নিরাপত্তারক্ষীদের ঘর ভাঙার পরে বাড়িতে আগুন লাগানো হয়| এছাড়াও একাধিক জায়গায় বিক্ষিপ্ত অশান্তি হয়েছে|
গত ৮ জুলাই হিজবুল মুজাহিদিন জঙ্গি বুরহান ওয়ানির মৃতু্যর পর থেকেই অশান্ত কাশ্মীর উপত্যকা| সংঘর্ষে এখনও পর‌্যন্ত পর‌্যন্ত ৩ পুলিশ কর্মী সহ ৭২ জনের মৃতু্য হয়েছে|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top