News Flash

  • Home
  • Uncategorized
  • নির্যাতিতা গৃহবধূর বাপের বাড়ির লোকদের আক্রমণে গুরুতর আহত শ্বশুর ও শাশুড়ি
Image

নির্যাতিতা গৃহবধূর বাপের বাড়ির লোকদের আক্রমণে গুরুতর আহত শ্বশুর ও শাশুড়ি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ সেপ্ঢেম্বর৷৷ নির্যাতিতা গৃহবধূর এবং তার বাপের বাড়ির লোকজনদের আক্রমণে RAPE VICTIMগুরুতরভাবে জখম হলেন শ্বশুর শাশুড়ি৷ ঘটনা সোনামুড়ার রবীন্দ্রনগরে৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷ আদালতে হাজিরা দিতে আসার পথে বাদি পক্ষের আক্রমণের শিকার দুই আসামী৷ লাঠি, ধারালো অস্ত্রের আঘাতে হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্তরা৷ এলাকাবাসীর তৎপরতায় প্রাণ রক্ষা পায় তাদের৷ এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে বৃহস্পতিবার বেলা প্রায় ১০ টায় সোনামুড়ার রবীন্দ্রনগর এলাকায়৷ গত প্রায় মাস খানেক আগে শ্বশুর সিরাজুল ইসলাম ও শাশুড়ি মনি বেগমের বিরুদ্ধে থানায় বধূ নির্যাতনের মামলা করেছিল তাদেরই পুত্রবধূ সিরিনা আখতার৷ বর্তমানে দুই অভিযুক্তই আদালতের নির্দেশে জামিনে মুক্ত৷ বৃহস্পতিবার এই দম্পতি সোনামুড়া আদালতে হাজিরা দিতে আসছিলেন৷রবীন্দ্রনগর এলাকায় আসতেই তাদের গাড়ির গতিরোধ করে মামলাটির বাদি সিরিনা আখতার, বাবা আলকাস মিয়া, জেঠু সুলতান মিয়া ও মা জাহেরা খাতুন৷ অভিযোগ গাড়ি চালকের গলায় ছুড়ি দেখিয়ে দম্পতিকে গাড়ি থেকে নামিয়ে দিন দুপুরে প্রকাশ্য দিবালোকে ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে মারধর করে বাদিপক্ষ৷ স্থানীয় মানুষ এগিয়ে তাদের প্রাণে রক্ষা করলেও চরম আহত অবস্থায় বর্তমানে সোনামুড়া হাসপাতালে চিকিৎসাধীন ঐ দম্পতি৷ ঘটনার পর ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়৷ আক্রান্তরা সোনামুড়া থানায় মামলা লিপিবদ্ধ করেছে৷ পৃথক ভাবে আক্রমণকারীদের নামধাম দিয়ে মামলা রুজু করেছে গাড়ির চালক৷ এ ধরনের ঘটনা এই প্রথম৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top