News Flash

  • Home
  • Uncategorized
  • কাউকে ধোঁকা দিতে অবসরের সিদ্ধান্ত নেইনি, মারাদোনাকে উত্তর মেসির
Image

কাউকে ধোঁকা দিতে অবসরের সিদ্ধান্ত নেইনি, মারাদোনাকে উত্তর মেসির

মেন্ডোজা, ২ সেপ্টেম্বর (হি.স.) : কাউকে ধোঁকা দিতে অবসরের সিদ্ধান্ত নেইনি| বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ জিতে একথা lionelmessiবলেন গত কোপা আমেরিকার ফাইনালে হেরে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানো আর্জেন্টাইন খুদে জাদুকর লিওনেল মেসি| মেসি আর কখনো জাতীয় দলে ফিরবেন না বলে জানিয়েছিলেন দেশটির ফুটবল ঈশ্বর দিয়েগো মারােদানা| পরে জানান, সম্ভবত নাটক করতেই অবসরের ব্যাপারটি মেসি সবার সামনে এনেছিলেন| ১৯৮৬ বিশ্বকাপজয়ী নায়ক মারাদোনার এমন নেতিবাচক মন্তব্য মেসি ভক্তদের মনে কিছুটা হলেও ক্ষোভের সঞ্চার করেছিল| কিন্তু, অভিমান ভুলে ফেরা মেসি এেতাদিন এ ব্যাপারে কিছু না বললেও রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে ১-০গোলে উরুগুয়েকে হারিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন মেসি|
বার্সেলোনার তারকা এই ফরোয়ার্ড জানান, জাতীয় দলে ফিরতে পেরে আমি কৃতজ্ঞ| কিন্তু আমি যখন অবসর নিয়েছিলাম, কাউকে ধোঁকা দেওয়ার জন্য সে সিদ্ধান্ত নেইনি| আমার কাছে এমনটিই মনে হচ্ছে| আমি কারো সাথে ছল করিনি| তখন যা ঘটেছিল তা নিয়ে আমি হতাশ হয়ে পড়েছিলাম| কিন্তু পরে আমি ভালো করে সব বিষয় ভেবেছি| কোচের সঙ্গে আমার কথা হয়েছে এবং এই ব্যাপারে যারা আমার পাশে ছিলেন তাদের সঙ্গেও কথা হয়েছে আমার|
তবে মেসির অবসর নেওয়ার পরপরই তাকে আবারো জাতীয় দলে ফিরে আসার জন্য অনুরোধ করেছিলেন মারাদোনা | আর্জেন্টাইন নতুন কোচ বাউজা মেসির অভিমান ভাঙ্গিয়ে জাতীয় দলে আবারো ফেরানোর জন্য মেসির ক্লাব বার্সেলোনায় যান| পরে মেসি জাতীয় দলের হয়ে আবারো খেলবেন বলে জানান|
আর বহুল কাঙ্খিত মেসির ফেরার ম্যাচে উরুগুয়েকে ১-০ গোলে পরাজিত করে আর্জেন্টিনা| দুর্দান্ত পারফর্মে ম্যাচের শেষ পর‌্যন্ত খেলেছেন মেসি| তার দেওয়া একমাত্র গোলেই বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে জিতেছে আর্জেন্টাইনরা| উরুগুয়ের বিপক্ষে এই জয়ে আর্জেন্টিনার ৭ ম্যাচে পয়েন্ট বেড়ে দাঁড়ালো ১৫| রাশিয়া বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে তালিকার শীর্ষে উঠে এসেছে মেসি বাহিনী|

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top