News Flash

  • Home
  • Uncategorized
  • দ্রুত মাঠে ফিরতে কঠোর পরিশ্রম করেছেন রোনাল্ডো
Image

দ্রুত মাঠে ফিরতে কঠোর পরিশ্রম করেছেন রোনাল্ডো

লিসবন, ১ সেপ্টেম্বর (হি.স.) : দ্রুত মাঠে ফিরতে কঠোর পরিশ্রম করেছেন পর্তুগিজ আইকন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো| গত ১১ Ronaldoজুলাই ইউরোর ফাইনালের পর থেকেই প্রতিযোগিতামূলক ফুটবলের বাইরে রোনাল্ডো| লা লিগায় ওসাসুনার বিপক্ষে ম্যাচ (১০ সেপ্টেম্বর) দিয়েই লম্বা বিরতির পর মাঠে ফেরার সম্ভাবনা সিআর সেভেনের| এর চারদিন পরই ১৪ সেপ্টেম্বর স্পোর্টিং লিসবনের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে নিজেদের খেলা শুরু করবে গ্যালাকটিকোরা|
সেল্টা ভিগোর বিপক্ষে ২৭ আগস্টের ম্যাচটিতে (২-১) রোনালদোর ফেরার সম্ভাবনা ছিল| কিন্তু দলের সেরা তারকাকে নিয়ে ঝুঁকি নেননি কোচ জিনেদিন জিদান| আগামী ১০ সেপ্টেম্বরের আগে রিয়াল মাদ্রিদের আর কোনো ম্যাচ নেই| তাই নিজের সেরা রূপে ফিরতে পর‌্যাপ্ত সময় পাচ্ছেন তিনবারের ব্যালন ডিঅর জয়ী| এখনো দলের সঙ্গে পূর্ণ অনুশীলনে যোগ না দিলেও একাকী ফিটনেস ট্রেনিং করে যাচ্ছেন রোনাল্ডো| ট্রেনিংয়ের একটি ভিডিওতে স্পষ্ট, পূর্ণ ফিটনেসের লক্ষ্যে অনেকটাই এগিয়ে গেছেন ৩১ বছর বয়সী এ ফরোয়ার্ড|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top