News Flash

  • Home
  • Uncategorized
  • ফোন করে গঙ্গার ভাঙনে ভিটেমাটি হারানো বিজেপি বিধায়কের খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী
Image

ফোন করে গঙ্গার ভাঙনে ভিটেমাটি হারানো বিজেপি বিধায়কের খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী

মালদা, ৩১ আগস্ট (হি.স): গঙ্গার ভাঙনে ভিটেমাটি হারানো বিজেপি বিধায়ক স্বাধীন সরকারকে ফোন করে খোঁজ খবর mmamataনিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| গত ২৯ আগস্ট সকাল ১১টা নাগাদ মুখ্যমন্ত্রী নিজে বিধায়কের মোবাইলে ফোন করে তার খোঁজ খবর নেন| মুখ্যমন্ত্রীর ফোন পেয়ে আপ্লুত বিজেপি বিধায়ক স্বাধীন সরকার | তিনি বলেন, আমি মুখ্যমন্ত্রীকে বলেছি এলাকায় আরও ত্রাণ সামগ্রীর প্রয়োজন| তিনি আশ্বাস দিয়েছেন|
এদিকে কালিয়াচক ৩ ব্লকের বন্যা পরিস্থিতি উন্নতি হওয়ার লক্ষনই দেখা যাচ্ছে না| মঙ্গলবার থেকে শোভাপুর-পারদেওনাপুর গ্রাম পঞ্চায়েতের পারলালপুর হাইস্কুলও জলে ডুবে গিয়েছে| এই স্কুলেই আশ্রয় নিয়েছিলেন ভাঙন ও বন্যা দুর্গতরা| প্রায় ২০০ পরিবার এই স্কুলে আশ্রয় নিয়েছিলেন| সেখানে তাদের রান্না করা খাবার দিচ্ছিল প্রশাসন এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা| কিন্তু ওই স্কুলের চারপাশে জল হয়ে যাওয়ায় বন্যার্ত মানুষদের ত্রাণের খাবার দেওয়া নিয়ে সমস্যা তৈরি হয়েছে| বুধবার সেখানে গিয়ে দেখা যায় স্কুলবাড়ি ছেড়ে রাস্তার ওপর দুর্গত মানুষেরা রান্না করা খাবার খাচ্ছেন| সেখানেই দেখা গেল দুর্গত মানুষদের পাশে দুপুরের খাবার সারছেন স্থানীয় বিজেপি বিধায়ক স্বাধীন সরকার| তার বাড়িও গঙ্গার ভাঙনে তলিয়ে গিয়েছে|
বিজেপি বিধায়ক বলেন, ভাঙনে আমার ৩৫ বছরের পুরনো পৈত্রিক ভিটে গঙ্গার ভাঙনে তলিয়ে গিয়েছে| আমরা দুই ভাই সহ বাবা-মা আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছি| আমি নিজেই বন্ধুর বাড়িতে আশ্রয় নিয়েছি| কিন্তু বন্ধুর বাড়িতে থাকতে পারছি না| দুর্গত মানুষদের একা ফেলে কি করে থাকব| তাই ওদের সঙ্গে বিননগর হাইস্কুলে রাত কাটাচ্ছি| এখানকার পরিস্থিতি খুবই খারাপ| একদিকে গঙ্গার ভাঙন তার ওপর বন্যা| দুটোর মাঝে পড়েছে কয়েকশো পরিবার| বিধায়ক আরও বলেন, প্রশাসন থেকে ১৮ কু্যইন্ট্যাল চাল-ডাল দেওয়া হয়েছিল তা দিয়ে ১৫ আগস্ট পর‌্যন্ত রান্না করা খাবার খেয়েছেন দুর্গত মানুষেরা| কিন্তু তারপর থেকে প্রশাসন (কুক-ফুড) রান্না করা খাবার দেওয়া বন্ধ করে দিয়েছে| ২৯ আগস্ট সকাল ১১টা নাগাদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে ফোন করেছিলেন| আমি অবাকই হয়েছিলাম| আমার খোঁজ খবর নিচ্ছেন এটা আমার কাছে ভালো লেগেছে| আমি তাঁকে বলেছিলাম দুর্গত মানুষেরা ত্রাণ সামগ্রী পাচ্ছেন না| মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন বিষয়টি তিনি দেখবেন|
এদিকে বন্যা এবং ভাঙন পরিস্থিতি খুব শীঘ্রই উন্নতি হবে বলে জানিয়েছে সেচ দপ্তর| সেচ দপ্তরের মালদার নিবাহী বাস্তুকার অমরেশ কুমার সিং বলেন, গঙ্গার জলস্তর কমছে| তবে এখনও চরম বিপদসীমার ৩২ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে গঙ্গা| উত্তরপ্রদেশ, বিহারের গঙ্গার জল কমতে শুরু করেছে| ফলে মালদাতেও গঙ্গার জল কমতে শুরু করেছে|

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top