হায়দরাবাদ, ৩১ আগস্ট (হি.স.): হায়দরাবাদের কাছে আউটার রিং রোডে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন গাড়ির চালক
সহ একই পরিবারের মোট ৮ জন| দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও ১ জন| সঙ্কটজনক অবস্থায় তাঁকে নিকবটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে| পুলিশ জানিয়েছে, মঙ্গলবার গভীর রাতে রাঙ্গা রেড্ডি জেলার মেদচাল মণ্ডলে সুথারিগুদা এলাকায়, দু’টি গাড়ির মাঝখানে পড়ে গিয়ে চুরমার হয়ে যায় তাভেরা গাড়ি| ঘটনাস্থলেই মৃতু্য হয় তাভেরা গাড়িতে থাকা ৮ জন যাত্রীর| গুরুতর জখম অবস্থায় ১ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে|
মৃত ৮ জনের মধ্যে ৭ জনকে শনাক্ত করা গিয়েছে| মৃতরা হলেন, অখিল (১৯), ইমরোজ (২৫), সখাভাথ (৩০), ইরফান (১৮), ফিরোজ (২২), নিশাদ (২৪) এবং আকবর (২৮)| গাড়ির চালকের নাম ও পরিচয় এখনও জানা যায়নি| পুলিশ জানিয়েছে, বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে মেডাক জেলা থেকে হায়দরাবাদ আসছিলেন তাঁরা|
হায়দরাবাদের কাছে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৮
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















